• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের স্থান অপরিবর্তিত

128476_1সিসি ডেস্ক: ২০১৫ সালের মানব উন্নয়ন প্রতিবেদনের উন্নয়ন সূচকে বাংলাদেশের স্থান অপরিবর্তিত রয়েছে। এই প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালে মোট ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ১৪২তম।

২০১৩ সালেও বাংলাদেশের স্থান ছিল ১৪২ তম। প্রতিবেশী ভারত আগের বছরের তুলনায় ৫ ধাপ এগিয়ে এসে তালিকায় স্থান পেয়েছে ১৩০ নম্বরে। অন্যদিকে পাকিস্তান আরো এক ধাপ নেমে গিয়ে আছে ১৪৭ নম্বরে।

সোমবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে এবারের বৈশ্বিক মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হয়। ১৮৮টি দেশের মানব উন্নয়ন পর্যালোচনা করে এই তালিকা করা হয়।

মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান সবচেয়ে ভালো। ২০১৪ সালের মতো এবারও দেশটি রয়েছে ৭৩তম স্থানে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আফগানিস্তান (১৭১)।

এছাড়া সূচকে ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৩০ ও ১৪৭। এ তালিকায় অন্যান্যের মধ্যে ভুটান ১৩২ ও নেপাল ১৪৬তম স্থানে রয়েছে।

বাংলাদেশ সার্বিকভাবে ভারতের পেছনে থাকলেও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।

 ১৯৯০ থেকে ২০১৪ সাল—এই ২৪ বছরে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ভারতের তুলনায় এই দেশে মাথাপিছু আয় অনেক কম হলেও মানব উন্নয়ন সূচকের প্রায় প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্থান ভারতের ওপরে।

যেমন, বাংলাদেশে জন্মের সময় হিসাবে গড় আয়ু প্রায় ৭২, সেখানে ভারতে ৬৮। পাকিস্তানে ৬৬ বছর। বাংলাদেশে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৪১। ভারতে ও পাকিস্তানে এই হার যথাক্রমে ৫৩ ও ৮৩।

ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী, মানবসম্পদ উন্নয়ন সূচকে এবারও প্রথম স্থানে নরওয়ে। আর দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে সুইজারল্যান্ড, চতুর্থ স্থানে ডেনমার্ক এবং পঞ্চম স্থানে রয়েছে নেদারল্যান্ডস।

২০১৪ সালে পঞ্চম স্থানে থাকা যুক্তরাষ্ট্র তিন ধাপ নেমে তালিকায় অষ্টম স্থান পেয়েছে। এরপর নবম স্থানে রয়েছে কানাডা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ