• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

New Rose Cafe, Saidpur

পুলিশবোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. আব্দুল লতিফ (৩২)নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের চিলাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এএসআই মো. রেজাউর রহমান(৩০), পুলিশ সদস্য মো. আব্দুল গাফফার (৩৩), মো. বেলাল হোসেন (৩৪) ও পিকআপ চালক মো. সোহেল (৩২)আহত হয়েছেন। নিহত আব্দুল লতিফ গাইবান্ধা সদর উপজেলার বল্লামজার গ্রামের বাসিন্দা।

আহত এএসআই মো. রেজাউর রহমান বলেন, দায়িত্ব পালনকালে উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের চিলাপাড়া নামক স্থানে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ আমাদের উদ্ধার করে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ সদস্য আব্দুল লতিফ মারা যান।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান জানান, দুর্ঘটনার পর আহত পুলিশ সদস্য বেলাল হোসেনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, মো. আব্দুল গাফফারকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, এএসআই রেজাউর রহমান ও চালক মো. সোহেলকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ