• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

শনিবার গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী

হাসিনাগোপালগঞ্জ : শনিবার গোপালগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনসহ সুধী সমাবেশে যোগ দিবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় চলছে সাজসাজ বর। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এসএম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্সবার্তায় জানা গেছে, প্রধানমন্ত্রী শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করে ৯টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া হ্যালিপ্যাডে অবতরণ করবেন। সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন।

এরপর প্রধানমন্ত্রী সড়কপথে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় যাবেন। সেখানে বেলা ১১টা ১০ মিনিট থেকে ১১টা ২৫ মিনিটের মধ্যে ১৭৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, মধুমতি নদীর ওপর প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৮৮ মিটার দীর্ঘ চাপাইল ব্রিজ, টুঙ্গিপাড়ার প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্স ও জাতীয় মহিলা সংস্থার ভবন উদ্বোধন করবেন।

এছাড়া তিনি একই স্থান থেকে শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ১০ কিলোওয়াট এফ-এম রেডিও স্টেশন, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং কাশিয়ানী থেকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বেলা পৗনে ৩টায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়ে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং ১০০টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে বিকেল ৩টা ২০ থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে কোটালীপাড়া ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর এ আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় এখন উৎসবের আমেজ বইছে। সড়কে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। মাজার কমপ্লেক্স পরিষ্কর-পরিচ্ছন্ন করা হয়েছে।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ডা. মো. সিরাজুল ইসলাম মোল্লা জানান, গোপালগঞ্জ ও আশপাশ জেলার মানুষ নামমাত্র ১০ টাকার বিনিময়ে চক্ষুসেবা নিতে পারবেন। এখন থেকে টাকা খরচ করে পদ্মার এপারের মানুষকে চোখের চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক জানান, চাপাইল ব্রিজ নির্মাণের ফলে গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও বাগেরহাটের মানুষের যোগযোগের নতুন দ্বার উন্মোচন হবে।

গোপালগঞ্জের পুলিশ সুপার এসএম এমরান হোসেন জানান, শনিবার প্রধামন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গোপালগঞ্জ সফর করবেন। তাদের আগমন উপলক্ষে সারা জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ