• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাজশাহীতে ট্রাকচাপায় এসআই নিহত

নিহতরাজশাহী: রাজশাহীতে ট্রাকচাপায় আজাহার আলী (৫৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্স (আরআরএফ) হিসেবে কর্মরত ছিলেন। আর মাত্র এক বছর চাকরি ছিল তার। আজাহারের গ্রামের বাড়ি জেলার বাগমারা উপজেলার ভানচিপাড়া গ্রামে।
নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, আজাহার আলী মোটরসাইকেল নিয়ে সকালে কাশিয়াডাঙা এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। এরপর ফেরার পথে ওই এলাকাতেই একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আজাহারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এসআইয়ের লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা আছে। আর নগরীর শাহমখদুম থানা পুলিশ ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ