• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবীকে (দঃ) স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) কে স্বাগত জানিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত জেলা, উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে ওই শোভাযাত্রাটি আয়োজন করে।
শুক্রবার (৭ অক্টোবর) জুমা নামাজের পর শহরের জিআরপি মোড় হতে বের হওয়া এই মোটর সাইকেল শোভাযাত্রাটিতে কালেমা খচিত পতাকা নিয়ে এবং বিশ্ব নবীর আগমন-শুভেচ্ছা স্বাগতম, নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহ স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে শহরের প্রায় ৩০০ মোটর সাইকেলে সাত শতাধিক ধর্মপ্রান মুসলমান অংশ নেয়। আগামী ৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে ওই শোভাযাত্রা বের করা হয়।
শহর প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি জিআরপি মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে দেশ ও মানবজাতির কল্যানে মোনাজাতের পর কর্মসূচী শেষ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা হিটলার চৌধুরী ভলু, খালিদ আজম, শফি রেজা, আসিফ আশরাফী, নাদিম আশরাফী, হায়দার এমাদী প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর পবিত্র ঈদের মিলাদুন্নবী পালিত হবে। এ উপলক্ষে প্রতি বছর সৈয়দপুরে উত্তরবঙ্গের সর্ববৃহৎ ও দেশের ২য় সর্ববৃহত্তম জাশনে জুলুস বের করা হয়। এটিকে স্বাগত জানিয়ে প্রতিবছর মিলাদুন্নবীর আগের শুক্রবার বিশাল মোটর শোভাযাত্রাটি বের হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ