• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে নববর্ষ শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ

সিসি নিউজ ডেস্ক।। এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভূক্তিমূলক নববর্ষ শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

বুধবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রথমবারের মতো বাংলাদেশের সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের জন্য একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করছে।

দেশের সকল মানুষ যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আগামী ২৩ মার্চ দুপুর ১২ টায় সংস্কৃতি উপদেষ্টার কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে ফেসবুকের ওই পোস্টে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ