• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সারাবিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব বেশি- আসাদুজ্জামান নূর

সিসি নিউজ ।। সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, ‘সারা বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব বেশি। একারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার ওপর জোর দিয়েছেন।’ রবিবার দুপুরে নীলফামারী জেলা সদরের রামগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমি দেখেছি একজন শিক্ষার্থী এম এ পাশ করে কেরাণীর চাকরি করছেন। কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিতরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আজকে টেকনিক্যাল থেকে যারা পাশ করেছেন, আমার বিশ্বাস চাকরির জন্য তাদেরকে বেশিদিন অপেক্ষা করতে হবে না। আজকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা বিভিন্ন দেশে কাজের জন্য চলে যাচ্ছেন। দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক, এজন্য প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার গুরুত্ব দিয়েছেন।’

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পুথিগত বিদ্যার বাইরেও শিক্ষা অর্জনের সুযোগ করে দিতে হবে। একজন শিক্ষার্থী যাতে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা করতে পারে সেদিকে নজর দিতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনূল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহিনূল ইসলাম, কলেজের অধ্যক্ষ দেওয়ান গোলাম রব্বানী, টুপামারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি পরেশ চন্দ্র সরকার প্রমুখ।

শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, ৮০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল দপ্তরের অধীনে চারতলা ভিত্তির একতলা ওই একাডেমিক ভবন নির্মাণ করা হয়। সম্প্রতি ওই ভবনটিকে উর্দ্ধমূখি করতে আরো এক কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শীঘ্রহই সেটির প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু হবে।

এদিকে সন্ধ্যায় আসাদুজ্জামান নূর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন। এসময় তিনি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহালয়ায় পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। চলমান শারদীয় দূর্গা উৎসবে সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। ওই অনুষ্ঠানের প্রধান আলোক ছিলেন সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু।

এসময় তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় শক্তি সংস্কৃতি। সকল অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের আমাদের হাতিয়ার সংস্কৃতি। মুক্তিযুদ্ধ একটি সংস্কৃতিক আন্দোলন। এর বর্হিপ্রকাশ ঘটে স্বাধীনতা যুদ্ধে রূপ নিয়েছিল।’ মুক্তিযুদ্ধ একটি সংস্কৃতিক আন্দোলন উল্লেখ করে বলেন,‘ আমরা বলতে পেরেছি আমাদের সংস্কৃতি ভিন্ন, আমাদের জীপন যাপন ভিন্ন। আমাদের ওপর তোমাদের কোন শাসন চলবে না।’

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল মনসুর ফকির।

পরে শেখানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সংসদ সদস্য নূর সদর উপজেলার ২৮২টি পুজামন্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ টাকা ও সিসি ক্যামেরা বিতরণ করেন। সদর উপজেলার কৃষক সম্মেলন কক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ