Category: ক্রাইম
-

ট্রেনের ইঞ্জিন রুমে ঢুকে ডাকাতি, দুই চালককে কুপিয়ে জখম
সিসি নিউজ ডেস্ক।। চুয়াডাঙ্গার দর্শনা জংশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে ট্রেনের লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টার গুরুতর আহত হয়েছেন। পরে তাদের মুঠোফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। সোমবার (১৭ নভেম্বর) ভোর রাত সাড়ে তিনটার দিকে দর্শনা…
-

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
সিসি নিউজ ডেস্ক।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে মিছিল চলাকালে এ হামলার ঘটনা ঘটে। একই দিন উপজেলা যুবদলের কার্যালয় এবং বিএনপি সমর্থকদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব…
-

হবিগঞ্জে মাহদীর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’
বিশেষ প্রতিনিধি॥ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদি হাসান। এ সময় তিনি জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো…
-

টিআই তুহিন লস্কর ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
সিসি নিউজ ডেস্ক।। ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১১ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলা দুটি করা হয়। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দিয়ে সম্পদ…
-

সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সিসি নিউজ ডেস্ক।। রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও পল্লবী থানা প্রাঙ্গণের পর এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে…
-

ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগ
বিশেষ প্রতিনিধি।। ধর্ষণের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক তরুণীর কাছ থেকে দেড় লাখ টাকা আদায়ের পর আরও ১০ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীর করা অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ঠাকুরগাঁও সদর থানায় মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. রবিউল…
-

গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা পরিচালক গ্রেফতার
সিসি নিউজ।। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমী মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালক হাছান আলীকে (৬৯) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। রবিবার রাতে এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা…
-

খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা
সিসি নিউজ ডেস্ক।। খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় নগরের রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি তাঁতি দলের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক। হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন। বিগত সিটি…
-

শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাও, দুই মাসেও মিলেনি খোঁজ
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৪ জন শিক্ষকের সার্ভিস বই খুঁজে পাওয়া যাচ্ছে না। সার্ভিস বই হারিয়ে যাওয়ায় ওইসব শিক্ষকের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক প্রাপ্তি, চাকরির নিশ্চয়তা ও জটিলতা দেখা দিয়েছে। দুই মাস ধরে সার্ভিস বই খুঁজে না পাওয়া ভুক্তভোগী শিক্ষকেরা দায়িত্বরত কর্মকর্তাদের দায়ী করছেন। জানা যায়, গত দুই মাস ধরে শিক্ষকেরা…
-

চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি
সিসি নিউজ।। দিনাজপুরে থামানোর সংকেত উপেক্ষা করে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তাঁকে আটকাতে চলন্ত ট্রাকের দরজার হাতল ধরে ঝুলে পড়েন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি শাহিনুর সরকার। প্রায় ৩০ মিনিটে ৫০ কিলোমিটার পথ ঝুঁকি নিয়ে পাড়ি দিয়ে কৌশলে উঠে যান ট্রাকের খালি ডালায়। এরপর প্রায় আড়াই ঘণ্টার ধাওয়া শেষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধানখেতে ট্রাক ফেলে…
-

মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক
সিসি নিউজ ডেস্ক।। গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে লভলাল চক্রবর্তী (৫৭) নামের এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও অর্ণবের মা আভা চক্রবর্তীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা…
-

জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
সিসি নিউজ।। নীলফামারীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে বড় ভাই কেতাব উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পথ্থরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে এবং অভিযুক্ত আবুল হোসেন তাঁর আপন ছোট ভাই। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি…
-

পার্বতীপুরে জমি সংক্রান্তের জেরে শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১
পার্বতীপুর প্রতিনিধি।। দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আসাদুজ্জামান (৩২) পার্বতীপুর মডেল থানা পুলিশ আটক করেছে। রবিবার বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের রাবেয়ার মোড় সোনাপুকুর নয়া মোল্লাপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত শিক্ষকের নাম…
-

ছাত্রীর মায়ের অশ্লীল ভিডিও ধারণ করার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
বিশেষ প্রতিনিধি।। মাদ্রাসার শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করছে পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু সাইদ (৩৬) গোবিন্দগঞ্জ পৌর শহরের লালমাটিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসার শিক্ষক। তিনি ওই উপজেলার শাখাহার ইউনিয়নের রোয়াগাঁও গ্রামের মোজাম্মেল হকের…
-

জামালপুরে ধর্ষণ মামলায় মক্তবের শিক্ষকের যাবজ্জীবন
সিসি নিউজ ডেস্ক।। জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবে আরবি পড়তে যাওয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা…
-

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজনের মৃত্যু
বিশেষ প্রতিনিধি।। রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে দুই ব্যক্তিকে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম।…
-

বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু, আটক ২
সিসি নিউজ।। খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বাড়িওয়ালা মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে আটক করেছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ভাড়াটিয়া ওই যুবকের মৃত্যু হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় ভাড়া…
-

জলঢাকায় শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, নরসিংদী থেকে গ্রেপ্তার ৩
সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। গত সেপ্টেম্বর মাসের ওই ঘটনায় দায়েরকৃত মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (২১ অক্টোবর) বিকেলে এসআরবির মিডিয়া বিভাগের সহকারী পরিচালক মুহম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে…
-

বাবা-মায়ের দ্বন্দ্বে পারিবারিক অশান্তির কারনে পালিয়েছিল তিন কিশোরী
সিসি নিউজ ডেস্ক।। মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে একই দিনে নিখোঁজ তিন স্কুলছাত্রী। তাদের দুজন স্থানীয় বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ও একজন মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ত। একই দিনে নিখোঁজ হওয়ার ঘটনার পরিবারগুলোর উৎকণ্ঠা ছড়িয়ে পড়তে থাকে গ্রামেও। একপর্যায়ে পরিবারের সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ২ দিনের চেষ্টায় কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তাদের সুস্থ-স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে পুলিশ। উদ্ধার কিশোরীরা…
-

চিরিরবন্দরে দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
সিসি নিউজ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি কক্ষে গলায় ওড়না পেচানো মায়ের ঝুলন্ত লাশের পাশে দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানায়, স্বামী অটোবাইকচালক শাকিল (২৭)…