• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |

চিরিরবন্দরে দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

সিসি নিউজ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি কক্ষে গলায় ওড়না পেচানো মায়ের ঝুলন্ত লাশের পাশে দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানায়, স্বামী অটোবাইকচালক শাকিল (২৭) একজন মাদকাসক্ত। এ নিয়ে স্ত্রী স্বর্ণা আখতারের সাথে প্রায় ঝগড়া লেগে থাকত। রোববার সন্ধ্যা ৬টার পর শাকিল বাজারে গেলে তার স্ত্রী স্বর্ণা আক্তার প্রথমে ছেলে সাফায়েত হোসেনকে (৪) ও কন্যা রাইসা আক্তারকে (১) শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি নিজেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। প্রকৃত কারণ জেনে পরবর্তীতে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ