Category: নির্বাচন
-

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট
সিসি নিউজ ডেস্ক।। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আবহাওয়া, উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয় বিবেচনা করে সাড়ে চার হাজার ইউপির সিংহভাগ ভোট প্রথম দুই ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়ে সেগুলোর চূড়ান্ত হিসাব-নিকাশ ও…
-

ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী
সিসি নিউজ।। ঠাকুরগাঁও ১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত রক্ষা করতে পারেননি তিন প্রার্থী। তাঁদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন মাত্র ৪৫০ ভোট। অন্য দুজন হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম। ঘোষিত ফলাফলে এই তিন প্রার্থীর মোট ভোট…
-

ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড
সিসি নিউজ।। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিনে নির্বাচনী প্রচার-প্রচারণার বিধিনিষেধ অমান্য করে লিফলেট বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের এক নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ…
-

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার
সিসি নিউজ।। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। তবে ভোটগ্রহণের ঠিক আগের রাতে সরকারি দলের প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থনে অভিযোগ ওঠায় ৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেছে নির্বাচন কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদেরকে…
-

রমজানের আগেই তিন ধাপের ইউপি নির্বাচন
সিসি নিউজ ডেস্ক।। আগামী বছর পবিত্র রমজান মাস শুরুর আগেই ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন ধাপের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে জানুয়ারিতে দুই ধাপের এবং ফেব্রুয়ারিতে এক ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির। এই তিন ধাপে ২ হাজারের বেশি ইউপির নির্বাচন করা হতে পারে। ইউপির পাশাপাশি জানুয়ারিতে এক ধাপের পৌরসভা নির্বাচন করার কথাও ভাবছে…
-

ঠাকুরগাঁও-১ আসন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) তপশিল অনুযায়ী শেষ দিনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত…
-

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি
সিসি নিউজ ডেস্ক।। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ধাপভিত্তিক ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, এ মাসের মধ্যেই নির্বাচনের কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে। আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ…
-

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি
সিসি নিউজ ডেস্ক।। সেপ্টেম্বরে তপশিল ঘোষণা করে নভেম্বরে ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি নির্বাচনও করেছে। সামনে স্থানীয় নির্বাচন করবে। সার্বিক প্রস্তুতির মধ্যে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করে পুরো কমিশন।…
-

নীলফামারী চেম্বারের নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহবুব সিনিয়র সহসভাপতি রাজ ও স্বপন
সিসি নিউজ।। নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনে ৪ ভোটের ব্যবধানে মো. মাহবুব উর রহমান মাহবুব সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে শহরের রাবেয়া বালিকা বিদ্যালয় নিকেতন কেন্দ্রে ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ওই ফলাফল ঘোষণা করা হয়। তিনি ২৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল পারভেজ পেয়েছেন ২৭৬ ভোট। পদটিতে প্রতিদ্বন্দ্বী…
-

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন
সিসি নিউজ ডেস্ক।। নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে…
-

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: ইসি মাছউদ
সিসি নিউজ ডেস্ক।। সারা দেশে শূন্য হয়ে পড়ে থাকা স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে আগামী অক্টোবর মাস থেকে নির্বাচন শুরু করার মানসিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগে সীমানানির্ধারণী জটিলতা নিরসনসহ বেশ কিছু বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, সরকারের সঙ্গে লিখিত…
-

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির
সিসি নিউজ ডেস্ক।। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর (সেনা) সদস্যদের ভোটের দায়িত্বে মোতায়েন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসকে লক্ষ্য রেখে এই নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ১২টি সিটি করপোরেশন, ৪৫০টি উপজেলা পরিষদ, তিন শতাধিক পৌরসভা, প্রায় ছয় শ ইউনিয়ন পরিষদ…
-

১০০ উপজেলা-পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
সিসি নিউজ ডেস্ক।। স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন। সারজিস আলম বলেন, আমরা প্রাথমিকভাবে আজ ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং…
-

বগুড়ায় তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন পেলেন যিনি
সিসি নিউজ।। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে। তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এই তথ্য জানিয়েছেন।…
-

সারাদেশের ১১২ উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি
সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশনা জারি…
-

নতুন সরকার গঠন কীভাবে হবে?
সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে দুই শতাধিক আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দলটি সরকার গঠন করতে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, দলটি আগেই এ ঘোষণা দিয়েছে। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে উভয় আসনেই…
-

ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের
সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী করেছিল দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে। ২ হাজার ৬০৮ ভোটের ব্যবধানে তিনি বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগারের কাছে হেরে গেছেন। এই অবস্থায় মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, ঘোষিত বেসরকারি ফলাফলে অসংগতি রয়েছে। তিনি ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। মিয়া গোলাম পরোয়ার একই…
-

সংসদে যাবেন সংখ্যালঘু সম্প্রদায়ের চারজন
সিসি নিউজ ডেস্ক।। এবারের সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের মনোনয়ন পাওয়ার সংখ্যা তুলনামূলকভাবে কম। তাদের মধ্যে চারজন প্রার্থী জয়লাভ করেছেন। এদের সবাই বিএনপি মনোনীত। নির্বাচিত প্রার্থীরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সাচিং প্রু ও দীপেন দেওয়ান। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।…
-

নীলফামারীর চারটি সংসদীয় আসনে জামায়াতের জয়
সিসি নিউজ।। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মোট ১৫৪টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুস সাত্তার পেয়েছেন ১,৪৯,২১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামা খেজুর গাছ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১,১৮,১৬০ ভোট। নীলফামারী-২ (সদর) আসনে মোট ১৩৪টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ…
-

আগে ভোট পরে বিয়ে
সিসি নিউজ।। নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও নাগরিক দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের মোঃ সামিউল ইসলাম (৩২)। আজ বেলা ১২ টায় বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে সরাসরি ভোটকেন্দ্র সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা সামিউল ইসলাম মোঃ মনজুরুল ইসলামের…