Tag: ইসি
-

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি
সিসি নিউজ ডেস্ক।। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ধাপভিত্তিক ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, এ মাসের মধ্যেই নির্বাচনের কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে। আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ…
-

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: ইসি মাছউদ
সিসি নিউজ ডেস্ক।। সারা দেশে শূন্য হয়ে পড়ে থাকা স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে আগামী অক্টোবর মাস থেকে নির্বাচন শুরু করার মানসিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগে সীমানানির্ধারণী জটিলতা নিরসনসহ বেশ কিছু বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, সরকারের সঙ্গে লিখিত…
-

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির
সিসি নিউজ ডেস্ক।। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর (সেনা) সদস্যদের ভোটের দায়িত্বে মোতায়েন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসকে লক্ষ্য রেখে এই নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ১২টি সিটি করপোরেশন, ৪৫০টি উপজেলা পরিষদ, তিন শতাধিক পৌরসভা, প্রায় ছয় শ ইউনিয়ন পরিষদ…
-

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট চাওয়া দণ্ডনীয় অপরাধ: ইসি
সিসি নিউজ ডেস্ক।। গণভোটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারণা না চালাতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী গণভোটের পক্ষ নেওয়া যে ‘দণ্ডনীয় অপরাধ’, তা তুলে ধরে জনমতকে প্রভাবিত না করতে বলেছে সাংবিধানিক সংস্থাটি। আজ বৃহস্পতিবার এ বিষয়ে সব রিটার্নিং কর্মকর্তা, মন্ত্রিপরিষদসচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে চিঠি পাঠানো হয়েছে।…
-

নির্বাচনী প্রচারের আড়ালে এনআইডি সংগ্রহ থেকে বিরত থাকার আহ্বান ইসির
সিসি নিউজ ডেস্ক।। নির্বাচনী প্রচারণার আড়ালে ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ থেকে বিরত থাকা ও নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনোপ্রকার চাঁদা, অনুদান বা উপহার প্রদান করতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো…
-

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা
সিসি নিউজ ডেস্ক।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসির পক্ষ থেকে সংশ্লিষ্ট দলগুলোর প্রধানের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়। সতর্কবার্তা পাওয়া বাকি…
-

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন
সিসি নিউজ ডেস্ক।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সাতটি আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে এবং অপর ছয়টি আপিলের শুনানি অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং…
-

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি চলছে
সিসি নিউজ।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) শুরু হয়েছে এ আপিল শুনানি। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন। এর আগে আপিল…
-

সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
সিসি নিউজ ডেস্ক।। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও রিটার্নিং অফিসারসহ দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা শাখা থেকে শনিবার আইজিপিসহ সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করেছেন।…
-

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সিসি নিউজ ডেস্ক।। দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩৪ জন। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ…
-

আরপিও সংশোধন অনুমোদন: পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না
সিসি নিউজ ডেস্ক।। সংসদ নির্বাচনে কোনো পলাতক আসামি অংশ নিতে পারবেন না—এমন বিধান যুক্ত করে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা জানিয়েছেন, তেজগাঁওয়ে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে…
-

ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ
সিসি নিউজ ডেস্ক।। আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ইসিকে প্রধান উপদেষ্টার চিঠির বিষয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, সেটার সারাংশই এখানে তুলে ধরা…
-

ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ
সিসি নিউজ ডেস্ক।। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বলেছেন, ‘সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর। ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সিনিয়র…
-

৪০ শতাংশ ভোট না পড়লে পুনর্নির্বাচনের সুপারিশ
সিসি নিউজ ডেস্ক।। জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে যদি ৪০ শতাংশ ভোট না পড়ে, সেক্ষেত্রে ওই আসনে পুনর্নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়াও নির্বাচনব্যবস্থা নিয়ে আরও বিভিন্ন সুপারিশ উঠে এসেছে কমিশনের প্রতিবেদনে। বুধবার নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। প্রতিবেদনের নির্বাচনী ব্যবস্থা…
-

প্রার্থীর কর্মী-সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: ইসি হাবিব
সিসি নিউজ ডেস্ক।। নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেছেন, ভোটে অংশগ্রহণকারীদের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পেরেছে নির্বাচন কমিশন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বর্ষীয়ান রাজনীতিবিদেরা ভোটারদের কাছে যেতে পারছেন। এবার এমন নির্বাচন অনুষ্ঠিত হবে, যা ভোলাবাসী ইতিহাস হিসেবে মনে রাখবে। গতকাল শুক্রবার বিকেলে ভোলা জেলা পরিষদ হলরুমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের…
-

ডোমার ও ডিমলা উপজেলায় ৩৫ প্রার্থীর কেউ প্রত্যাহার করেনি
সিসি নিউজ।। নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সোমবার কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি। ফলে ওই দুই উপজেলায় বহাল রইলেন ৩৫ প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন। এর আগে গত বুধবার যাচাই-বাছাইয়ে ৩৫ প্রার্থীর মধ্যে সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা…
-

উপজেলা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে
সিসি নিউজ ডেস্ক।। চলতি সপ্তাহে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সংশোধিত উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এসআরও নম্বর জারি করার জন্য বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। দু-এক দিনের মধ্যে এসআরও নম্বর জারি হতে…
-

সংরক্ষিত নারী আসন: জোটের বিষয়ে জানতে দল ও স্বতন্ত্র প্রার্থীকে ইসির চিঠি
সিসি নিউজ ডেস্ক।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন এমন রাজনৈতিক দল ও আলাদা আলাদা করে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে কোনো দলে বা জোটে যোগ দিয়েছে কী না—তা জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। জানা যায়, ওই চিঠিতে দল বা জোটের…
-

বিএনপি ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিলে মোকাবিলার প্রস্তুতি আছে: সিইসি
সিসি নিউজ ডেস্ক।। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচনের দিন বা আগে নির্বাচনকে প্রতিহত করার কোনো কার্যক্রম গ্রহণ করে, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান করে, তাহলে নির্বাচন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রস্তুতি আমাদের রয়েছে’। আজ শনিবার ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের নিমিত্তে সিলেট…
-

নীলফামারীতে ইসি রাশেদা: সাংবাদিকরাই ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা
সিসি নিউজ।। “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরাই ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে”- এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে প্রিজাইডিং কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনার বলেন, নানা সীমাবদ্ধতার কারণে আমরা কেন্দ্রগুলোতে সিসি…