• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংরক্ষিত নারী আসন: জোটের বিষয়ে জানতে দল ও স্বতন্ত্র প্রার্থীকে ইসির চিঠি

সিসি নিউজ ডেস্ক।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন এমন রাজনৈতিক দল ও আলাদা আলাদা করে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে কোনো দলে বা জোটে যোগ দিয়েছে কী না—তা জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

জানা যায়, ওই চিঠিতে দল বা জোটের সমর্থন বিষয়ে অবস্থান স্পষ্ট করতে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা দিয়েছে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, জাতীয় পার্টি ১১টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনে জয়ী দল বা জোটগুলোর মধ্যে ৫০টি সংরক্ষিত আসন আনুপাতিক হারে বণ্টন করা হয়।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে আজ মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। আমরা হয়তো তালিকা আগামী সপ্তাহে বা এই সপ্তাহের শেষেও পেয়ে যেতে পারি। যদি জোট হয়, ছোট ছোট রাজনৈতিক দল আছে তারা জোট করতে পারে। রাজনৈতিক দলের মধ্যেও জোট হতে পারে। স্বতন্ত্ররাও জোট হতে পারে, আবার রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলেও জোট হতে পারে।

স্বতন্ত্রদের জোট না হলে কি হবে— জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ‘জোট না হলে সেগুলো শূন্য থাকবে।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ