• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সিসি নিউজ ডেস্ক।। দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩৪ জন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এই তথ্য জানান। এই ভোটার তালিকায়ই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসি সচিব জানান, নতুন প্রকাশিত চূড়ান্ত তালিকায় যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারাও অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এর ফলে তারা আসন্ন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।

তিনি বলেন, গত ২ মার্চ সম্পূরক ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজর ২৭৪। ২ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ এবং পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ