Tag: জয়পুরহাট
-

জয়পুরহাটে এতিম শিক্ষার্থীর মাঝে বৈদেশিক দাতা সংস্থার অনুদানসহ উপকরণ বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর এতিম খানা চত্বরে ৪৬০ জন এতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ। সংস্থাটির এ মানবিক উদ্যোগে বেশ খুশি শিক্ষার্থীরা। সোমবার বিকালে আয়োজিত এ কর্মসূচিতে সংস্থাটির তালিকাভুক্ত ৪৬০ জন এতিম শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম,…
-

জয়পুরহাটে নিকাহ নিবন্ধকদের কর্ম এলাকায় সংকুচিত করার প্রতিবাদে কর্মবিরতি পালন
জয়পুরহাট প্রতিনিধি।। বিয়ে নিবন্ধকদের কর্ম এলাকা সংকুচিত করে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নতুন করে নিকাহ নিবন্ধক নিয়োগের সরকারি খসড়া সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে কর্মবিরতি পালন করছেন নিকাহ নিবন্ধকরা। আজ সোমবার বেলা ১১ টা থেকে অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি পালনের ঘোষনা দেন। কর্ম বিরতি পালন করে বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক আ ন ম…
-

জয়পুরহাটে স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে ক্লাস নিলেন ইউএনও
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবিতে বিয়াম স্কুল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। আজ বুধবার বেলা ১১টার দিকে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের পাশে টেক্সটাইল মিল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে যান তিনি। সকল শ্রেণিকক্ষ পরিদর্শনের এক পর্যায়ে তিনি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করেন। তাঁর পাঠদানের কৌশল ও আন্তরিকতায় শিশুরা মুগ্ধ ও মুখরিত হয়ে ওঠে। এ সময় তিনি সকল…
-

জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা পরিষদের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাসুদ রানা প্রধান। কর্মশালার উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির…
-

জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জয়পুরহাট প্রতিনিধি।। নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান এবং দোয়া মাহফিলের আয়োজন করে জয়পুরহাট জেলা যুবদল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য আবু…
-

জয়পুরহাটে বাদশা নামে এক যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে বাদশা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় আহত অবস্থায় মাইদুল ওরফে মাজেদুল ইসলাম (২২) নামে আরেক যুবককে উদ্ধার করা হয়। শনিবার সকালে এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাদশা ও মাইদুল একই উপজেলার আলমপুর গ্রামের আদর্শপাড়ার বাসিন্দা। পুলিশ…
-

জয়পুরহাটে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
জয়পুরহাট প্রতিনিধি।। বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে জয়পুরহাট জেলা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক…
-

জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি: সিদ্দিকীয়া টাইটেন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন বাজলা ফেবুলাস
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের বিভিন্ন স্কুলের ক্রিকেটের চ্যাম্পিয়ন ব্যাচগুলোকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৬’। টুর্নামেন্টের এই জমকালো আয়োজনে রানার্সআপ দলকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় দল (বাজলা ফেবুলাস, ব্যাচ-২০১৮)। ঐতিহ্যবাহী তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং পর এক শ্বাসরুদ্ধকর ও…
-

কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত লিমন জেলার আক্কেলপুর উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আজ বুধবার বিকেলে সাংবাদিকদের জানান, লিমন জামালগঞ্জ বাজারের একটি মুরগির খামারে কাজ করত।…
-

পাঁচবিবিতে উচাই মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে বিশ্ব নারী দিবস পালিত
সিসি নিউজ।। পিকেএসএফ-এর অর্থায়নে জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন “টেকসই ক্ষুদ্র উদ্যোগ এবং স্থিতিস্থাপক রূপান্তর” প্রকল্পের আওতায় উচাই মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে বিশ্ব নারী দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। অনুষ্ঠানটি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উচাই বাজারস্থ পরিবেশ ক্লাবের কার্যালয়ে আয়োজন…
-

জয়পুরহাটে দৃষ্টি প্রতিবন্ধী সাবেক পুলিশ সদস্যের ইফতার আয়োজন
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের মোলামগাড়িহাটে দৃষ্টি প্রতিবন্ধী সাবেক পুলিশ সদস্যদের বছর সাধ্যমত করে চলেছেন মানবসেবা। এর অংশ হিসাবে গত দু বছর থেকে রমজান মাস ব্যাপী সর্বসাধারনের জন্য তিনি আয়োজন করেছেন পেটভরা ইফতার। প্রতিদিন তার ইফতার খেতে আসেন শতশত রোজাদার ছাড়াও নানা ধর্মবর্ণের মানুষ। এমন বিরল মানবিক কাজের জন্য প্রশংসায় ভাসছেন দৃষ্টি প্রতিবন্ধী সাবেক এই পুলিশ সদস্য।…
-

পাঁচবিবি সীমান্ত থেকে ৫০ ভরি স্বর্ণ উদ্ধার, চোরাকারবারি আটক
সিসি নিউজ।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি অবৈধ স্বর্ণের বার উদ্ধারসহ মতিয়ার রহমান মিন্টু নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত মতিয়ার রহমান মিন্টু জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। শনিবার সকালে জয়পুরহাট-২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি দল স্বর্ণের এ চালানটি…
-

জাকস ফাউন্ডেশনের পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিসি নিউজ।। পিকেএসএফ-এর অর্থায়নে জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় উচাই মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় উচাই বাজারস্থ পরিবেশ ক্লাবের কক্ষে আয়োজন করা হয়। উক্ত কুইজ প্রতিযোগিতায় উচাই বালিকা উচ্চ বিদ্যালয় ও উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের মোট ৫০…
-

পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি
সিসি নিউজ ডেস্ক।। জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা দোকানের তালা কেটে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। শনিবার (৩ জানুয়ারি) ভোর ৪টায় পাঁচবিবি বাজারের ষ্টেশন রোডস্থ মন্ডল জুয়েলার্সে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরের দিকে একটি মাইক্রোবাসযোগে আসা ডাকাতরা…
-

পাঁচবিবিতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও দূর্নীতির অভিযোগ
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা শহরের সমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা বানুর বিরুদ্ধে অর্থনৈতিক অস্বচ্ছতা ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ করে এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানান এবং এই লিখিত অভিযোগের অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার ও পাঁচবিবি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের…
-

জয়পুরহাটে প্রায় আড়াই লাখ শিশু টাইফয়েড টিকার আওতাধীন
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে এ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়। কর্মশালায় টিকাদান সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন- জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন, জয়পুরহাট…
-

গানের লাইন বলায় শিক্ষার্থীদের বেদম পেটালেন শিক্ষক
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে গানের লাইন বলার কারণে কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির এক শিক্ষক। এ ঘটনায় প্রতিষ্ঠানের আরও কয়েকজন শিক্ষক ও পরিচালকের কর্মরত আত্মীয়রাও শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ওমর ফারুক ওরফে পি.কের দিকে। এছাড়া আবাসিক হলে শিক্ষার্থীদের নির্যাতনে অংশ নেন পরিচালক ও…
-

পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় পরস্পর বিরোধী অভিযোগ
জয়পুরহাট প্রতিনিধি।।জয়পুরহাটে এক যুবকের পুরুষাঙ্গ কর্তনের ঘটনাকে কেন্দ্র করে পরষ্পর বিরোধী অভিযোগ পাওয়া গেলেও এখনো ঘটনার কারন উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। আজ শনিবার বিকালে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান. এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে প্রকৃত কারন জানা যাবে। ওসি জানান এ নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ পাওয়া গেছে। কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামের এক গৃহবধূ…
-

দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে— জয়পুরহাটে দুদক চেয়ারম্যান
জয়পুরহাট প্রতিনিধি।। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন—এর পেছনের মূল কারণ দুর্নীতি। আমাদের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের বিষয়েও খোঁজ নেওয়া দরকার। এমনকি আমার সম্পর্কেও খোঁজখবর নিতে পারেন। জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং জেলা…
-

পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত
সিসি নিউজ ডেস্ক।। জয়পুরহাটের আক্কেলপুরে ছুটিতে আসা এক পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহত ওই নারী রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুণের স্ত্রী রত্না আক্তার ছবি (৫০)। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আরও দুজন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় আক্কেলপুর-জয়পুরহাট সড়কের জোয়ানা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিরা…