• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন |

পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি

সিসি নিউজ ডেস্ক।। জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা দোকানের তালা কেটে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

শনিবার (৩ জানুয়ারি) ভোর ৪টায় পাঁচবিবি বাজারের ষ্টেশন রোডস্থ মন্ডল জুয়েলার্সে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে একটি মাইক্রোবাসযোগে আসা ডাকাতরা দোকানের সামনে এসে নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ফেলেন। মাত্র ৪–৫ মিনিটের ব্যবধানে তারা দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে সিন্দুকের তালা ভেঙে স্বর্ণ ও নগদ টাকা লুট করে চলে যায়।

মন্ডল জুয়েলার্সের মালিক নুর ইসলাম বলেন, সিন্দুকে রাখা ৩৫ ভরি  স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা সহ দোকানের প্রায় মূল্যবান জিনিস লুট হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ