জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, নাঈম ইসলাম, সহ-সভাপতি হারুনুর রশীদ হারুন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আরেফিন ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং সিনিয়র যুগ্ম-সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচানা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।