• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে বাদশা নামে এক যুবকের মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে বাদশা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় আহত অবস্থায় মাইদুল ওরফে মাজেদুল  ইসলাম (২২) নামে আরেক যুবককে উদ্ধার করা হয়। শনিবার সকালে এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  বাদশা ও মাইদুল একই উপজেলার  আলমপুর গ্রামের  আদর্শপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার ভোরে স্থানীয় কয়েকজন ব্যক্তি মাঠে মাছ ধরতে যাওয়ার পথে রাস্তায় দুজনকে পড়ে থাকতে দেখতে পান। এসময় তাঁরা চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাদশার মরদেহ উদ্ধার করেন এবং আহত মাজেদুল ইসলামকে জীবিত উদ্ধার করেন।
এদিকে আহত মাজেদুল ইসলাম পুলিশ ও সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখেন। পরে রাত গভীর হলে মোটরসাইকেল যোগে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় নিয়ে আসা হয়। সেখানে পার্শ্ববর্তী এলাকার ৯ জন মিলে তাদের মারধর করে। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে কয়েকজন লোকের ডাকাডাকিতে জ্ঞান ফিরলে পাশে থাকা বাদশাকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানান তিনি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেররণ করেন। এঘটনায় মামলার প্রক্রিয়াধীন বলেও জানান তিঁনি। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ