জয়পুরহাটে স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে ক্লাস নিলেন ইউএনও

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবিতে বিয়াম স্কুল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। আজ বুধবার বেলা ১১টার দিকে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের পাশে টেক্সটাইল মিল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে যান তিনি।

সকল শ্রেণিকক্ষ পরিদর্শনের এক পর্যায়ে তিনি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করেন। তাঁর পাঠদানের কৌশল ও আন্তরিকতায় শিশুরা মুগ্ধ ও মুখরিত হয়ে ওঠে। এ সময় তিনি সকল শিক্ষকগণকে আন্তরিকতা ও যত্ন সহকারে শিক্ষার্থীদের পাঠদান করার পরামর্শ দেন ।
প্রতিষ্ঠার পর এই স্কুলটি প্রাথমিক শিক্ষায় বাতিঘর হলেও বিভিন্ন কারণে বর্তমান বিদ্যালয়টি আগের অবস্থা থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি শিক্ষক ও পরিচালনা কমিটির কয়েকজন সদস্য ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন ।

এসময় তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ফারহানা আফরিন, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকগণকে নিয়মিত পাঠদানের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, শরীরচর্চা ও সাংস্কৃতিক বিষয়ে হাতে কলমে শিক্ষা প্রদান কার্যক্রম গ্রহন করার জন্য পরামর্শ দেন।


by