Tag: চিরিরবন্দর

  • চিরিরবন্দরে দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

    চিরিরবন্দরে দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

    সিসি নিউজ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি কক্ষে গলায় ওড়না পেচানো মায়ের ঝুলন্ত লাশের পাশে দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানায়, স্বামী অটোবাইকচালক শাকিল (২৭)…

  • চিরিরবন্দরে সাড়ে ৩৮ কোটি মূল্যের সাপের বিষ সহ আটক ৪

    চিরিরবন্দরে সাড়ে ৩৮ কোটি মূল্যের সাপের বিষ সহ আটক ৪

    সিসি নিউজ।। দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লক্ষ ৩ হাজার ৮০০ টাকা মূল্যমানের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানিক দল। এ ঘটনায় সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানান দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি)…

  • জমি নিয়ে বিরোধ: বিমাতা ভাইদের হামলায় বাবা ও ছেলে নিহত

    জমি নিয়ে বিরোধ: বিমাতা ভাইদের হামলায় বাবা ও ছেলে নিহত

    সিসি নিউজ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৈত্রিক জমির ভাগাভাগিকে কেন্দ্র করে বিমাতা ভাইদের নৃশংস হামলায় বাবা ও বড় ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মে) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টেপাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, টেপাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম দুলুর (৬০) দুই পরিবারের সন্তানদের…

  • স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছরের কারাদণ্ড

    স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছরের কারাদণ্ড

    সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর কামরাঙ্গীরচরে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ৪৪ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ মামলার রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত আনিছ আহম্মেদ নীল (৩৫) পলাতক রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হযরতপুর গ্রামে। ঘটনার…

  • হত্যা চেষ্টা মামলায় এসএসসি পরীক্ষার্থী আসামী!

    হত্যা চেষ্টা মামলায় এসএসসি পরীক্ষার্থী আসামী!

    সিসি নিউজ।। হত্যা চেষ্টা মামলায় নীলফামারীর সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে ওই মামলায় আসামী করা হয়েছে। আদালত থেকে জামিনে পেলেও মানসিক ভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছে ওই শিক্ষার্থী। এ অবস্থায় তাকে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার। শামনান আল মারুফ নামের…

  • ফুলবাড়ীতে অপহরণ মামলায় একজন আটক

    ফুলবাড়ীতে অপহরণ মামলায় একজন আটক

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু অপহরণ মামলায় একজনকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলা থেকে অপহৃত কণ্যা শিশুকে উদ্ধারসহ ওই ব্যাক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারহাট বাঙ্গালপাড়া গ্রামের সৈয়দ ইব্রাহীম এর ছেলে সৈয়দ সোহাগ (১৭)। উদ্ধারকৃত কন্যা শিশু মোছাঃ মুশফিকা নাজমিন মৌ (১৬) ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী…

  • চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

    চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

    সিসি নিউজ।। দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ৩নং ফতেজংপুর ইউপির দেবীগঞ্জ বাজারের উত্তরে কিসমত ফতেজংপুর (কালাচাঁন) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি কিসমত ফতেজংপুর (কালাচাঁন) এলাকার মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ রিফাত (৬)। স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে শিশু রিফাত-সহ আরও এক শিশু খেলতে গিয়ে সবার চোখের…

  • “ভাষা ও সাহিত্য” বিষয়ে দেশসেরা আতিফা রহমানকে সংবর্ধনা প্রদান

    “ভাষা ও সাহিত্য” বিষয়ে দেশসেরা আতিফা রহমানকে সংবর্ধনা প্রদান

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। “বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ -২০২৪” এর ভাষা ও সাহিত্য বিষয়ে দেশের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর দশম শ্রেণির শিক্ষার্থী আতিফা রহমানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে ও…

  • ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরি, জরিমানা ১ লাখ

    ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরি, জরিমানা ১ লাখ

    চিরিরবন্দর( দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে মানবদেহের জন্য ক্ষতিকর রং এবং ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি করে নামীদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে প্রতারণার দায়ে এক আইসক্রিম কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিপুল পরিমাণ আইসক্রিম, ক্ষতিকর রং ও ফ্লেভার ধ্বংস করা হয়। বুধবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কারেন্ট হাট বাজারে মেসার্স শাফিন আইসক্রিম…

  • চিরিরবন্দরে ইটভাটায় অভিযানের সময় গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

    চিরিরবন্দরে ইটভাটায় অভিযানের সময় গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

    সিসি নিউজ।। দিনাজপুরের চিরিরবন্দরে অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব সাইতাঁড়া গ্রামের এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৬ জন। সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের এডি রুনায়েত আল আমিন নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে।…

  • দিনাজপুর-৪ আসনে গণসংযোগে ব্যস্ত নৌকার মাঝি

    দিনাজপুর-৪ আসনে গণসংযোগে ব্যস্ত নৌকার মাঝি

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে দিনাজপুর-৪ আসনে টানা চতুর্থ বারের মত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কার ভোট প্রার্থনা করে সরকারের উন্নয়ন তুলে ধরছেন। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে খানসামা উপজেলার…

  • চিরিরবন্দরে নারী ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত

    চিরিরবন্দরে নারী ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত

    চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় ও অপরাধ সংঘঠিত অসাদচারণের কারনে নারী ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রোববার( ৩০ এপ্রিল ) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মো.…

  • চিরিরবন্দরে বাস-সিএনজির সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৪

    চিরিরবন্দরে বাস-সিএনজির সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৪

    সিসি নিউজ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাস ও সিএনজির সংঘর্ষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজারের পাশে শিবপুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আজ সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কেয়া পরিবহন নামের একটি বাস ফুলবাড়ির দিকে যাচ্ছিল। এদিকে নবাবগঞ্জ থেকে একটি সিএনজি দিনাজপুরের দিকে আসার…

  • চিরিরবন্দরে ২০ জনের টিসিবির পণ্য তুলে নিলেন ইউপি সদস্য !

    চিরিরবন্দরে ২০ জনের টিসিবির পণ্য তুলে নিলেন ইউপি সদস্য !

    মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে টিসিবির ২০টি কার্ডের মালামাল একাই তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য মোতালেব হোসেনের বিরুদ্ধে। তিনি তেঁতুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। ওই এলাকায় কয়েকজন ভুক্তভোগী জানান, আমরা নিয়মিত টিসিবি পণ্য ক্রয় করতাম কিন্তু নতুন নিয়মের কথা বলে কার্ড জমা দিয়ে তা আর ফিরে…

  • চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

    চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

    মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) ।। দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার বেকিপুল বাজারের সামনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গোলজার আলী (৪৫) ও ফজলে রাব্বী দুলাল (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে দিনাজপুর- রংপুর মহাসড়কের বেকিপুল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলজার আলী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকার…

  • সেদিনের কথা মনে পড়লে আজও অশ্রু ঝরে

    সেদিনের কথা মনে পড়লে আজও অশ্রু ঝরে

    ।। এস.এম.রকি ।। ফিরে দেখা ১৯৭১। আমার চোখে সেই সময়ের দৃশ্যগুলো এখনো ভাসে আর অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। কিন্তু একবার চিন্তা করে দেখা যায় পাকিস্তানী হানাদার বাহিনীর আক্রমণের ভয়ে হু হু করে মানুষ নিজের ঘর সংসার সবকিছু রেখে পালিয়ে বেড়াচ্ছে জীবন বাঁচানোর জন্য। সবার গোছানো সংসার যেন ওলট-পালট হয়ে গেছে। হাজার হাজার মানুষ…

  • চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

    চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

    চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে হেঁটে প্ল্যাটফর্ম পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আব্দুল ছাত্তার (৭৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিরিরবন্দর রেলস্টেশন প্ল্যাটফর্মের পাশে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল ছাত্তার উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত মছির উদ্দিন সরকারের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে চিরিরবন্দর রেলস্টেশন বাজারে তিনি বাজার করতে…

  • চিরিরবন্দরে ড্রাম ট্রাক চলাচল ও বালুরঘাট বন্ধের দাবীতে মানববন্ধন

    চিরিরবন্দরে ড্রাম ট্রাক চলাচল ও বালুরঘাট বন্ধের দাবীতে মানববন্ধন

    মানিক হোসেন, চিরিরবন্দর( দিনাজপুর)।। দিনাজপুরের চিরিরবন্দরে সাইতাড়া ইউনিয়নের চড়কডাঙ্গা এলাকায় কৃষি জমির শ্রেণী পরিবর্তন ও পিচের পাকা রাস্তা নষ্ট করে বালু-মাটি উত্তোলন ও বিপনন বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপি চড়কডাঙ্গা বাজার এলাকায় ১ হাজারেও বেশী শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন চড়কডাঙ্গা এলাকার পূর্ব সাইতাড়া…

  • চিরিরবন্দরে স্কুলছাত্র মিরাজ হত্যাকান্ডের ঘটনায় দুই বন্ধু গ্রেফতার

    চিরিরবন্দরে স্কুলছাত্র মিরাজ হত্যাকান্ডের ঘটনায় দুই বন্ধু গ্রেফতার

    মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) ।। এক বছর পূর্বে ৩ হাজার টাকা লেনদেনের জেরে দুই বন্ধু মিলে হত্যা করেছে মিরাজকে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আসিফ ইসলাম (১৬) ও লিটন ইসলাম (১৬) নামের ওই দুই বন্ধুকে আজ বুধবার গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ। গ্রেফতারকৃত আসিফ ইসলাম…

  • চিরিরবন্দরে স্কুলছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

    চিরিরবন্দরে স্কুলছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

    মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর)।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের সড়কের পাশে ফসলি জমি থেকে মিরাজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ইউনিয়নের গছাহার গ্রামের আইজুল মেম্বার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মিরাজুল ইসলাম একই উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গরুহাটি এলাকার আমিনুল ইসলামের ছেলে। সে পালাপাড়া দ্বি-…