• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে ইটভাটায় অভিযানের সময় গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

সিসি নিউজ।। দিনাজপুরের চিরিরবন্দরে অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব সাইতাঁড়া গ্রামের এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৬ জন। সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের এডি রুনায়েত আল আমিন নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে।

পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি বলেন, দিনাজপুর জেলার ইটভাটায় অভিযান পরিচালনা করছি। আজ চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতাঁড়া গ্রামের এমএইচ নামের একটি ইটভাটায় গিয়ে প্রথমে বৈধতার কাগজপত্র চাওয়া হয়। এ সময় কোনো কাগজপত্র দেখাতে না পারায় ৪ লাখ টাকা জরিমানা ও ভাটা গুঁড়িয়ে দেওয়ার সময় অতর্কিতভাবে ভাটার ইট দিয়ে ঢিল মালিক পক্ষের লোকজন। এ সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করে। এতে পুলিশসহ ৬ জন আহত হয়।

চিরিরবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুরের মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তর একই দিনে আরও দুটি ইটভাটায় অভিযান চালিয়ে সাত লাখ টাকা জরিমানা করেছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ