• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |

চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) ।। দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার বেকিপুল বাজারের সামনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গোলজার আলী (৪৫) ও ফজলে রাব্বী দুলাল (৪০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে দিনাজপুর- রংপুর মহাসড়কের বেকিপুল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলজার আলী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকার মৃত গোমুল্লা শাহ-এর ছেলে ও অপর একজন ফজলে রাব্বী দুলাল পাশ্ববর্তী খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ডুবলিয়া গ্রামের মৃত ইসহাক আলী ছেলে।

স্থানীয়রা জানায়, রাণীরবন্দর থেকে মোটরসাইকেল যোগে গোলজার আলী ও দুলাল বেকিপুল বাজার এলাকায় এসে পৌচ্ছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানার কর্তব্যরত ইনচার্জ সাব-ইন্সপেক্টর ননী গোপাল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ