• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে অপহরণ মামলায় একজন আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু অপহরণ মামলায় একজনকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলা থেকে অপহৃত কণ্যা শিশুকে উদ্ধারসহ ওই ব্যাক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারহাট বাঙ্গালপাড়া গ্রামের সৈয়দ ইব্রাহীম এর ছেলে সৈয়দ সোহাগ (১৭)।
উদ্ধারকৃত কন্যা শিশু মোছাঃ মুশফিকা নাজমিন মৌ (১৬) ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের হাজরাপুর গ্রামের মামুনুর রশিদের মেয়ে। সে ওই এলাকার খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী।
মামলা সুত্রে জানা গেছে, গত ৯জুলাই সকালে মুশফিকা নাজমিন মৌ বাড়ী থেকে মাদ্রাসা যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু বিকেল পর্যন্ত সে বাড়ীতে না ফিরে আসায়, তার বাবা মামুনুর রশিদ মেয়েকে বিভিন্ন স্থনে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে জানতে পারে চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারহাট বাঙ্গালপাড়া গ্রামের সৈয়দ ইব্রাহীম এর ছেলে সৈয়দ সোহাগ (১৭) তার নাবালীকা মেয়ে মোছাঃ মুশফিকা নাজমিন মৌ কে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে গেছে। এসময় স্থানীয় লোকজন তা দেখেছেন। মেয়েকে উদ্ধারের চেষ্টা করেও না পেয়ে, এ ঘটনায় মেয়ের বাবা মামুনুর রশিদ রোববার (১৪ জুলাই) ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন। জিডি মুলে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ওইদিন রাতেই চিরিরবন্দর উপজেলা থেকে মুশফিকা নাজমিন মৌকে উদ্ধারসহ সৈয়দ সোহাগ কে আটক করে থানা পুলিশ। পরে সোমবার (১৫ জুলাই) সকালে মেয়ের বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত কণ্যা শিশুর বাবা মামুনুর রশিদের অভিযোগের ভিত্তিতে তার মেয়েকে উদ্ধারসহ সৈয়দ সোহাগ কে আটক করা হয়েছে। অটক ব্যাক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন অইনে একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যাক্তিকে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ