Tag: দিনাজপুর

  • রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

    রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

    সিসি নিউজ।। দশমাইল হাইওয়ে মহাসড়কের রানীরবন্দরে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক খলিলুর রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার( ২৮ অক্টোবর) দুপুরে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে  এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আলহাজ্ব খলিলুর রহমান (৭০) খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া গ্রামের মছিরত চেয়ারম্যান পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিনাজপুর থেকে রংপুরগামী আশরাফী…

  • চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

    চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

    সিসি নিউজ।। দিনাজপুরে থামানোর সংকেত উপেক্ষা করে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তাঁকে আটকাতে চলন্ত ট্রাকের দরজার হাতল ধরে ঝুলে পড়েন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি শাহিনুর সরকার। প্রায় ৩০ মিনিটে ৫০ কিলোমিটার পথ ঝুঁকি নিয়ে পাড়ি দিয়ে কৌশলে উঠে যান ট্রাকের খালি ডালায়। এরপর প্রায় আড়াই ঘণ্টার ধাওয়া শেষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধানখেতে ট্রাক ফেলে…

  • পার্বতীপুরে জমি সংক্রান্তের জেরে শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১

    পার্বতীপুরে জমি সংক্রান্তের জেরে শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১

    পার্বতীপুর প্রতিনিধি।। দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আসাদুজ্জামান (৩২) পার্বতীপুর মডেল থানা পুলিশ আটক করেছে। রবিবার বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের রাবেয়ার মোড় সোনাপুকুর নয়া মোল্লাপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত শিক্ষকের নাম…

  • দিনাজপুরে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

    দিনাজপুরে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

    দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের পূর্ণভবা নদীতে নৌকায় পারাপারের সময় পানিতে পড়ে নিখোঁজ হওয়া আফজাল হোসেনের (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে কয়েক ঘণ্টার অভিযান শেষে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দিনাজপুরের বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের বুজরুক বসন্তপুর মাদ্রাসা-সংলগ্ন পূর্ণভবা নদীতে এ ঘটনা…

  • গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত

    গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত

    সিসি নিউজ।। দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশের গাছের ডাল ভেঙে মাথায় পড়ে ইয়াছিন আলী (৩১) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ৫ বছর বয়সী শিশুসন্তান মো. রিয়াদ গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর মহেশপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী উপজেলার সালঘড়িয়া গ্রামের মো. জালাল…

  • বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় প্রথম খানসামার সীমা

    বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় প্রথম খানসামার সীমা

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে দিনাজপুরের খানসামা উপজেলার সখিনা ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সীমা আক্তার। শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুরে বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা হয়। সীমা আক্তার উপজেলার সুবর্ণখুলী গ্রামের রুবেল ইসলামের মেয়ে। উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্বের পর এবার…

  • ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম, নবজাতককে দেখতে উপচেপড়া ভীড়

    ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম, নবজাতককে দেখতে উপচেপড়া ভীড়

    বিশেষ প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতন বন্দর মালিপাড়া গ্রামের আরিফ-লিজা দম্পতির ঘরে এই নবজাতকের জন্ম হয়েছে। শিশুটির দুই হাতে ১৪টি এবং দুই পায়ে ১৪টিসহ মোট ২৮টি আঙুল নিয়ে জন্ম হয়। গত ১৩ সেপ্টেম্বর পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে ওই শিশুর…

  • ১০৭১ নম্বর পেয়ে যৌথভাবে দিনাজপুর বোর্ডে প্রথম তাসফিয়া

    ১০৭১ নম্বর পেয়ে যৌথভাবে দিনাজপুর বোর্ডে প্রথম তাসফিয়া

    সিসি নিউজ।। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা গ্রামের তাসফিয়া রিফা রিমা। জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি ১০৭১ নম্বর অর্জন করে দিনাজপুর শিক্ষা বোর্ডে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে সে। একই নম্বর পেয়ে রংপুরের আইডিয়াল পাবলিক স্কুলের মোছা. আনিশা ইসলামও যৌথভাবে প্রথম হয়েছে। তাসফিয়া রিফা রিমা নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ…

  • দিনাজপুরে আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

    দিনাজপুরে আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

    দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরে আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। এসময় তিনি বিদ্যালয়টি ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। মন্ত্রী দিনাজপুরে বেলা ১২টায় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচী’ শীর্ষক প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শেষে দুপুর আনুমানিক আড়াইটায় তিনি নির্ধারিত…

  • দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ

    দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ

    সিসি নিউজ।। দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছে ক্ষুদ্ধ শ্রমিকরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে দিনাজপুরের জেলা শহরের সঙ্গে আভ্যন্তরিনসহ অন্য জেলার সঙ্গে সড়কের বিভিন্ন পয়েন্টে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে রেখেছে তারা। একই সঙ্গে শহরের প্রবেশপথে বাস রেখে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন শেখ…

  • চিরিরবন্দরে সাড়ে ৩৮ কোটি মূল্যের সাপের বিষ সহ আটক ৪

    চিরিরবন্দরে সাড়ে ৩৮ কোটি মূল্যের সাপের বিষ সহ আটক ৪

    সিসি নিউজ।। দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লক্ষ ৩ হাজার ৮০০ টাকা মূল্যমানের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানিক দল। এ ঘটনায় সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানান দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি)…

  • দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় যুবশক্তির ৫ নেতা কারাগারে

    দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় যুবশক্তির ৫ নেতা কারাগারে

    বিশেষ প্রতিনিধি।। দিনাজপুরে এক ব্যক্তিকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় নেতা আরিফ মুনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে আবদুস সামাদের ছেলে মো. মামুন (৩৬) তাঁর বাবাকে অপহরণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেন।…

  • হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থী বহিষ্কার, আবাসিক হল বন্ধ ঘোষণা

    হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থী বহিষ্কার, আবাসিক হল বন্ধ ঘোষণা

    সিসি নিউজ।। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃথক দুটি অফিস আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়।…

  • দিনাজপুরে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা, কেন্দ্রসচিব অব্যাহতি

    দিনাজপুরে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা, কেন্দ্রসচিব অব্যাহতি

    সিসি নিউজ।। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঘটনায় কেন্দ্র সচিব সেলিমা সুলতানা ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার আনোয়ারুল ইসলামকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১০ মে) সকালে দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুল কেন্দ্রে নির্ধারিত ‘১ নম্বর সেট’-এর পরিবর্তে ভুলবশত ‘৩ নম্বর সেট’…

  • এমপিরা সবাই রাজনীতি করলে শিক্ষার পরিবেশ থাকবে না: দিনাজপুরে শিক্ষামন্ত্রী

    এমপিরা সবাই রাজনীতি করলে শিক্ষার পরিবেশ থাকবে না: দিনাজপুরে শিক্ষামন্ত্রী

    সিসি নিউজ ডেস্ক।। এমপিরা সবাই রাজনীতি করলে শিক্ষার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘যদি শিক্ষক নিয়োগে আমাদের কোনো দুর্বলতা থেকে থাকে, আর এমপিরা যদি সকলে মিলে রাজনীতি করেন, তাহলে শিক্ষার পরিবেশ থাকবে না। আমরা সকলে চাই আগামীর বাংলাদেশ; এর কারিগর হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।’ আজ…

  • ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ মন্ত্রী

    ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ মন্ত্রী

    সিসি নিউজ ডেস্ক।। ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা গ্রামে সমাজকল্যাণমন্ত্রীর পূর্বপুরুষের বসতবাড়ি। রবিবার (২২ মার্চ) এলাকায় গিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রোগী দেখেছেন, আজ সোমবারও সকাল ১০টা থেকে আবারও রোগীদের সঙ্গে কথা বলেছেন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক…

  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    সিসি নিউজ।। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে এসময় তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর…

  • দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী

    দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী

    সিসি নিউজ।। দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উপজেলার বলরামপুর সাহপাড়া গ্রাম থেকে সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার ( ১৬ মার্চ) প্রধানমন্ত্রী স্বশরীরে কাহারোল উপজেলার প্রত্যন্ত বলরামপুর সাহপাড়া গ্রামে এসে ‘বলরামপুর সাহপাড়া খাল খনন প্রকল্প’-এর উদ্বোধন করবেন। এ উপলক্ষে সেখানে একটি জনসমাবেশেও বক্তব্য…

  • দিনাজপুর জেলা ফারিয়ার দ্বি-বার্ষিক সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত

    দিনাজপুর জেলা ফারিয়ার দ্বি-বার্ষিক সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত

    দিনাজপুর প্রতিনিধি।। জাতীয় উদ্যান রামসাগরে দিনাজপুরে জেলা ফারিয়া’র দ্বি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারী) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও ফারিয়া বাংলাদেশ কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ মোঃ মাহফুজুল হক (মামুন)। অনুষ্ঠানে দিনাজপুর জেলা লিগাল এডভাইজারের প্রধান উপদেষ্টা ও দিনাজপুর জেলা ফারিয়ার এবং…

  • দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    সিসি নিউজ।। দিনাজপুরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে বিএনপির বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দিনাজপুর-৩ (সদর) তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।…