• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |

পার্বতীপুরে জমি সংক্রান্তের জেরে শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১

পার্বতীপুর প্রতিনিধি।। দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আসাদুজ্জামান (৩২) পার্বতীপুর মডেল থানা পুলিশ আটক করেছে। রবিবার বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের রাবেয়ার মোড় সোনাপুকুর নয়া মোল্লাপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত শিক্ষকের নাম মনোরঞ্জন রায় (৫৫)। তিনি চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের অসীম চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামের স্থানীয় আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামানের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। রবিবার দুপুরে রাস্তার জায়গা নিয়ে উভয় পরে মধ্যে তীব্র বাকবিতন্ডার এক পর্যায়ে শিক্ষক মনোরঞ্জন রায় বিরোধ মীমাংসার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন।

এসময় আসাদুজ্জামান ও তার সঙ্গীয় লোকজন ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জন রায়ের ওপর মাথায় আঘাত করলে পার্শ্ববর্তী ধানের ক্ষেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই স্থানীয় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় আসাদুজ্জামান কে পুলিশ আটক করে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ