• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন |

দিনাজপুর জেলা ফারিয়ার দ্বি-বার্ষিক সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি।। জাতীয় উদ্যান রামসাগরে দিনাজপুরে জেলা ফারিয়া’র দ্বি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারী) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও ফারিয়া বাংলাদেশ কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ মোঃ মাহফুজুল হক (মামুন)।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা লিগাল এডভাইজারের প্রধান উপদেষ্টা ও দিনাজপুর জেলা ফারিয়ার এবং কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট শুভ বিশ্বাসের সভাপতিত্বে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ও ফারিয়া দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা ডাঃ মোঃ শাহজাহান আলী সাগর।

এতে প্রধান আলোচক হিসেবে ফারিয়া বাংলাদেশের ফারিয়া বাংলাদেশ এর রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, বিশেষ আলোচক রংপুর বিভাগীয় সহ-সভাপতি মোঃ রেজওয়ানুল হক বাবু, বিশেষ অতিথি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ এ.এন.এম রাশিদুল ইসলাম, রেনেটা পিএলসি দিনাজপুরের ডেপুটি ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, আরএস এম ফরাম দিনাজপুরের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আনিসুল হক জুয়েল উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজার ফোরাম দিনাজপুরের সভাপতি শামীম আহমেদ, আরএসএম ফার্মাসিয়া লিমিটেড দিনাজপুরের এসোসিয়েট সৈয়দ ওয়াসিম আলী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রংপুর বিভাগীয় ফারিয়ার সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সহ সাধারণ সম্পাদক মোঃ তুষার মন্ডল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ