• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী

সিসি নিউজ।। দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উপজেলার বলরামপুর সাহপাড়া গ্রাম থেকে সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার ( ১৬ মার্চ) প্রধানমন্ত্রী স্বশরীরে কাহারোল উপজেলার প্রত্যন্ত বলরামপুর সাহপাড়া গ্রামে এসে ‘বলরামপুর সাহপাড়া খাল খনন প্রকল্প’-এর উদ্বোধন করবেন। এ উপলক্ষে সেখানে একটি জনসমাবেশেও বক্তব্য রাখার কথা রয়েছে তার।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ ফরিদ গোরস্তানে তার নানা-নানী, খালাসহ অন্যান্য স্বজনদের কবর জিয়ারত করবেন। পরে ঐতিহাসিক গোরে শহীদ মাঠে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেওয়ারও কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী চার বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে।

এই বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে প্রথম ধাপে দেশের বিভিন্ন স্থানে ৫৩টি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এই প্রকল্প বাস্তবায়ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়বে। পাশাপাশি কৃষি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ