• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

“ভাষা ও সাহিত্য” বিষয়ে দেশসেরা আতিফা রহমানকে সংবর্ধনা প্রদান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। “বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ -২০২৪” এর ভাষা ও সাহিত্য বিষয়ে দেশের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর দশম শ্রেণির শিক্ষার্থী আতিফা রহমানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে ও এবি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবি ক্যাম্পাসে এই সংবর্ধনা প্রদান করে জেলা প্রশাসন।

এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সালাহউদ্দিন আহমেদ।

এসময় আরো বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক, এবি একাডেমিক কাউন্সিলের চেয়ারপার্সন ডা. শামিমা আমজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এইসি (অব) ডিন অব একাডেমি ও অধ্যক্ষ লে. কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ, এবি ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর জয়ন্ত কুমার রায় এবং এবি পরিবারের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ