• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে বাস-সিএনজির সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৪

সিসি নিউজ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাস ও সিএনজির সংঘর্ষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজারের পাশে শিবপুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কেয়া পরিবহন নামের একটি বাস ফুলবাড়ির দিকে যাচ্ছিল। এদিকে নবাবগঞ্জ থেকে একটি সিএনজি দিনাজপুরের দিকে আসার সময় শিবপুরি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে সিএনজিতে থাকা দুই শিশু নিহত হয়। শিশু দুটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে।

স্থানীয়রা আরও জানান, সিএনজিচালকসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

চিরিরবন্দর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পেলে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ