• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হত্যা চেষ্টা মামলায় এসএসসি পরীক্ষার্থী আসামী!

সিসি নিউজ।। হত্যা চেষ্টা মামলায় নীলফামারীর সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে ওই মামলায় আসামী করা হয়েছে। আদালত থেকে জামিনে পেলেও মানসিক ভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছে ওই শিক্ষার্থী। এ অবস্থায় তাকে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার। শামনান আল মারুফ নামের ওই শিক্ষার্থী পরিবারের সাথে সৈয়দপুর শহরের কলেজপাড়ায় বসবাস করে।

দিনাজপুরের চিরিরবন্দর থানায় দায়েরকৃত ওই মামলার নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রত্যাহারে দাবিতে আজ শুক্রবার দুপুরে সৈয়দপুর শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীর পরিবার।

লিখিত বক্তব্যে স্কুল শিক্ষার্থীর মা শারমিন খাতুন বলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শাহাপাড়ায় তাঁর পৈত্রিক নিবাস। আমার চাচা আব্দুল মজিদ ১৯৯৪ সালে ১৮ হাজার টাকায় ১৩ শতক জমি ছোট চাচা আকতার হোসেনের নিকট থেকে ক্রয় করেন। সে সময় জরুরী প্রয়োজনে জমির দলিল সম্পাদনের আগেই পুরো টাকা হাতিয়ে নেন চাচা আকতার হোসেন। পরে রেজিস্ট্রি চাওয়ায় জমির মুল দলিল ব্যাংকে আছে বলে তিনি কালক্ষেপন করেন। পরবর্তীতে ওই চাচা এবং তার ছেলে শাহাজাহান আলী নয়ন জমিটি নিজের দখলে অপচেষ্টা চালায়। এ নিয়ে তাদের মধ্যে কয়েক দফায় বাগবিতন্ডা হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির জন্য সালিশ বৈঠক হয়। কিন্তু তারা বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে জমিটি পূনরায় তাদের দখলে নিতে মরিয়া হয়ে উঠে।

এ অবস্থায় গত ১৭ নভেম্বর তিনি ও তার ছেলে এসএসসি পরীক্ষার্থী শামনান আল মারুফসহ ৯জনকে আসামী করে চিরিরবন্দর থানায় একটি মামলা হয়। ওই মামলায় চাচাতো ভাই ইমরান হোসেনের স্ত্রী লিপিকা খাতুনকে বাদী করা হয়। ইমরান মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী।

মামলায় বলা হয়েছে, গত ১ নভেম্বর লিপিকা খাতুনের স্বামী ইমরান হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে মারধর ও লুটপাট করেছেন শিক্ষার্থী শামনান আল মারুফ, তার মা শারমিন খাতুন, মামা আবু সুফিয়ানসহ তার স্বজনরা। এ সময় শামনান ধারালো ছোরা দিয়ে ইমরান হোসেনকে হত্যার চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়। অন্যান্যরা দোকান থেকে দেড় লাখ টাকার মাল লুট করে নিয়ে যান। পরে এ ঘটনায় মামলা করেন লিপিকা খাতুন।

এদিকে ওই সাজানো মামলায় শিক্ষার্থী শামনান সহ অন্যান্য আসামীরা ২০ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলার সকল আসামীদের জামিন মঞ্জুর করেন।

আব্দুল মজিদের মেয়ে কমলী বেগম বলেন, মিথ্যা মামলা দিয়ে তারা ক্ষান্ত হয়নি। বর্তমানে চাচাতো ভাই শাহাজাহান আলী নয়ন, ইমরান হোসেন ও রুমান বাবুসহ তার লোকজন ভয় ভীতি ও প্রাণে মারার হুমকি দিচ্ছেন। এ কারণে তারা সকলেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

এসব বিষয়ে আকতার হোসেনের ছেলে শাহাজাহান আলী নয়ন বলেন, বাবার জমি বিক্রির বিষয়টি ভিত্তিহীণ। তারা অবৈধভাবে বিরোধীয় জমি দখল করে রেখেছে। দখল ছাড়তে বললে উল্টো তারাই বাগবিতন্ডা ও বিরোধে জড়াচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৈয়দপুর উপজেলার ছাত্র প্রতিনিধি এহতেশামুল হক সানি বলেন, জমির বিরোধকে কেন্দ্র করে একজন স্কুলছাত্রকে পরিকল্পিতভাবে আসামি করা মানবাধিকার লঙ্ঘনের সামিল। মিথ্যা মামলাটি ও চিরিরবন্দর থানার ওসিকে প্রত্যাহার দাবি জানান তিনি। তা নাহলে এ ঘটনায় তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, বাদী কর্তৃক মামলা দায়ের করার সময় বিবাদীর মধ্যে কে ছাত্র তা যাচাই করা সম্ভব হয়নি। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদনেই আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ