Tag: সৈয়দপুর
-

সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু
সিসি নিউজ।। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে আব্দুর রাজ্জাক (৫৩) নামে এক স্কুল শিক্ষক এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামের মৃত সফিয়ার রহমানের পুত্র। তিনি ওই এলাকার প্রামাণিকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ সোমবার (৯ নভেম্বর) ভোরে আনুমানিক ৩টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা…
-

সৈয়দপুরে আহমেদ উড ক্রাফটের কর ফাঁকি মামলা ভিন্নখাতে নিতে সড়ক অবরোধ
সিসি নিউজ ডেস্ক।। নীলফামারী সৈয়দপুর রোডের কয়া গোলাহাট এলাকায় অবস্থিত আহমেদ উড ক্রাফট ও আহমেদ পার্টিকেল বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিডেট এর বিরুদ্ধে প্রায় ১৬৯ কোটি টাকার কর ফাঁকির ঘটনায় ৫টি মামলা হয়েছে। ২০২৩ সাল থেকে মামলার এ চলমান প্রক্রিয়ায় শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, উৎপাদন ও বিক্রির তথ্য গোপন রাখার অভিযোগ উঠে। অভিযানে গেলে প্রতিষ্ঠানে উপস্থিত…
-

সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সিসি নিউজ।। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় ওই শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ…
-

সৈয়দপুরে সীলমোহরকৃত গুদাম হতে কীটনাশক চুরি: ওসিসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সীলমোহরকৃত গুদাম হতে নিষিদ্ধ ঘোষিত কীটনাশক চুরির ঘটনা ধামাচাপা দেয়ার অপরাধে সাতজনের বিরুদ্ধে নীলফামারীর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক বরাবরে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। বিচারিক কমিটির নীলফামারীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বসুনিয়া এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তরা হলেন, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম…
-

সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী বই মেলার উদ্বোধন
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব খেলার মাঠে ওই বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেড কমান্ডার…
-

রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত
সিসি নিউজ।। দশমাইল হাইওয়ে মহাসড়কের রানীরবন্দরে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক খলিলুর রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার( ২৮ অক্টোবর) দুপুরে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আলহাজ্ব খলিলুর রহমান (৭০) খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া গ্রামের মছিরত চেয়ারম্যান পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিনাজপুর থেকে রংপুরগামী আশরাফী…
-

সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রং এবং লবন ব্যবহারে একটি চিপস কারখানার ৫০হাজার টাকা জরিমানা হয়েছে। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় আলমগীর চিপস কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)…
-

সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জামিল বাবু ওরফে বাবুয়া (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের ইসলামবাগ চিনি মসজিদ সুপারিবাগান এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের উপপরিদর্শক মো. সাকিব…
-

বসুন্ধরা শুভ সংঘের সেরা সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক লুতু
সিসি নিউজ।। দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা শুভ সংঘের সেরা সংগঠক সম্মাননা পেলেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু। গত বুধবার (২১ অক্টোবর) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুরে অবস্থিত শখের পল্লী বিনোদন পার্কের হীরাঝিল কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজিত বসুন্ধরা শুভ সংঘের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলনে…
-

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল
সিসি নিউজ ডেস্ক।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, মার্কেট ও শপিং মল। এতে প্রতিষ্ঠানগুলো বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে আসছে। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার…
-

সিঁদুর খেলায় সমাপ্ত দুর্গোৎসব
সিসি নিউজ।। নীলফামারীতে শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব। এ উপলক্ষে বুধবার সকালে মহা-দশমীর পূজা-অর্চনা শেষে মন্দিরে মন্দিরে সিঁদুর খেলায় ভক্তরা ধরা থেকে বিদায় জানায় দুর্গতি নাশিনী দেবী দূর্গার। জেলায় এবার ৮৬৮টি মন্ডপে অনুষ্ঠিত হয়েছে দুর্গোৎসব। উৎসব ঘিরে গ্রহন করা হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ পূজা উদযাপনে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছাড়াও…
-

পূজা দেখতে বের হয়ে পরদিন রেললাইনে মিললো যুবকের লাশ
সিসি নিউজ।। নীলফামারীতে পূজা দেখতে বের হয়ে পরদিন রেললাইনে মিললো ট্রেনে কাটা বিপ্লব রায় (২৬) নামে এক যুবকের ছিন্নভিন্ন লাশ। বুধবার (২১ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার চওড়া ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিপ্লব রায় লক্ষ্মীচাপ ইউনিয়নের দাড়িহারা গ্রামের বিকাশ চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় ও পুলিশ জানান, রাতে…
-

সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জার কাজ
সিসি নিউজ।। রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে কাল মঙ্গলবার (২০ অক্টোবর) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে প্রধানমন্ত্রী বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সড়ক পথে রংপুরে পৌছাবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে বিমানবন্দর সড়কের সাজসজ্জার কাজ। সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, সাজসজ্জার অংশ হিসেবে সড়কের পাশে রং-বেরঙের…
-

পাঞ্জাবে তৈরিকৃত ১৮ রেল কোচ এখন সৈয়দপুর কারখানায়
সিসি নিউজ।। ভারত থেকে আমদানি করা ১৮টি রেল কোচ এখন সৈয়দপুর রেলওয়ে কারখানা। আজ শনিবার ভোর ৪টার দিকে কারখানায় পৌঁছেছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনে প্রয়োজনীয় ডিপ্রসেসিং, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্ন করার জন্য লোকোমোটিভ, প্রয়োজনীয় ক্রু, টুলভ্যান এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। রেলওয়ে সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার…
-

“আমি দেখার পর আপনার দেখার দায়িত্ব?”- সৈয়দপুর রেলওয়ে কারখানায় কাজের মান নিয়ে ক্ষুব্ধ রেলপথমন্ত্রী
সিসি নিউজ।। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, “কে দেখছেন? আমি দেখার পর আপনার দেখার দায়িত্ব? এ কারখানায় রেলকোচ সংস্কার কাজ একেবারেই বন্ধ করে দেওয়া হোক। এত বড় একটি কারখানায় রেলওয়ে কোচ সংস্কার কাজের মান এত নিম্নমানের, এখানে নিজে না এলে তা কোনোভাবেই বুঝতে পারতাম না। এ…
-

চুরির ক্ষতিপূরণের দাবিতে সৈয়দপুরে ব্যবসায়ীদের সড়ক অবরোধ
সিসি নিউজ।। দিনদুপুরে নীলফামারীর সৈয়দপুর প্লাজার দুই ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনায় ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ করেছেন মার্কেটটির ব্যবসায়ীরা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কে সৈয়দপুর প্লাজা ও এসআর প্লাজার ব্যবসায়ীরা ওই কর্মসূচি শুরু করেন। বিকেল বিকেল ৫ট ওই কর্মসূচী চলে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে চার…
-

সৈয়দপুরে স্থায়ী পূর্ণবাসনের দাবিতে উর্দূভাষীদের লংমার্চ
সিসি নিউজ।। স্থায়ী পূর্ণবাসন, নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিতসহ চার দফা দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করেছে নীলফামারীর সৈয়দপুর শহরে বসবাসরত উর্দূভাষীরা। সোমবার বেলা ১২টার দিকে সৈয়দপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত লংমার্চ করে তারা। পরে জেলা প্রশাসকের কাছে দাবিসম্বলিত স্মারকলিপি প্রদান করে। বাংলাদেশে বসবাসরত উর্দূভাষী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন স্ট্যান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) কর্মসূচির…
-

সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ভিপি ফিরোজ গ্রেপ্তার
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক, সৈয়দপুর কলেজের সাবেক ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মো. মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ রোববার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা ফিরোজ সৈয়দপুর পৌরসভার কুন্দল এলাকার আলহাজ্ব জহির উদ্দিনের পুত্র।…
-

সৈয়দপুরে শিশু ধর্ষণের মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড
সিসি নিউজ।। নীলফামারীতে শিশু ধর্ষণের মামলায় মো. মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। বুধবার বিকেলে জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মাসুদ করিম ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত মো. মোখছেদ আলী নীলফামারীর জেলার সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার…
-

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে ভর্তির সুযোগ পেল সেই ৪৮ শিক্ষার্থী
সিসি নিউজ।। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়া সেই সেই ৪৮ জন শিক্ষার্থী অবশেষে নিজেদের কলেজেই ভর্তির সুযোগ পাচ্ছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ। জানা গেছে, চলতি বছর সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে ১০১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০০…