• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে স্থায়ী পূর্ণবাসনের দাবিতে উর্দূভাষীদের লংমার্চ

সিসি নিউজ।। স্থায়ী পূর্ণবাসন, নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিতসহ চার দফা দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করেছে নীলফামারীর সৈয়দপুর শহরে বসবাসরত উর্দূভাষীরা। সোমবার বেলা ১২টার দিকে সৈয়দপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত লংমার্চ করে তারা। পরে জেলা প্রশাসকের কাছে দাবিসম্বলিত স্মারকলিপি প্রদান করে।
বাংলাদেশে বসবাসরত উর্দূভাষী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন স্ট্যান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) কর্মসূচির আয়োজন করে। সৈয়দপুর শহরের ২২টি ক্যাম্পের বাসিন্দারা এতে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড বহন করেন। এসপিজিআরসির চার দফা দাবির মধ্যে রয়েছে উচ্ছেদকৃত ক্যাম্পবাসীদের স্থায়ী পূর্ণবাসন, পূর্ণবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ক্যাম্প উচ্ছেদ না করা, পূর্ণবাসন না হওয়া পর্যন্ত নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না করা এবং সব ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করা।
সৈয়দপুর এসপিজিআরসির নেতা মো. মোবারক হোসেন বলেন, ‘আমাদের শুধু জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে, কিন্তু মৌলিক অধিকার দেওয়া হয়নি। নাগরিক হিসেবে যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা ছিল, আমরা তা পাচ্ছি না। এখনো ৪ বাই ৪ ফুটের কক্ষে ১০ থেকে ১২ জন করে থাকতে হচ্ছে। আমরা করুণা চাই না, আমাদের মৌলিক অধিকার চাই।’
সংগঠনটির নেতারা জানান, নাগরিক হিসেবে স্বীকৃতি পেলেও বাস্তবে তারা অন্য নাগরিকদের মতো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে ক্যাম্প উচ্ছেদ করা হলেও স্থায়ী পুর্ণবাসন করা হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ