সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিসি নিউজ।। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় ওই শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং  আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল। সহকারী প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমানের সঞ্চালনায় দিবসটির তাৎপর্যের ওপর আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহম্মেদ, সহকারী অধ্যাপক আকতারুজ্জামান, সহকারী শিক্ষক রেজা মাহমুদ প্রমুখ।
এ সময় প্রধান শিক্ষক লায়ন মো. আব্দুল লতিফসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত  ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র পরিচালনায় সাফল্য কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষক জহুরুল ইসলাম মীর।