Tag: বিএনপি
-

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান
সিসি নিউজ ডেস্ক।। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।’ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর…
-

এবার মিষ্টিকে বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ
সিসি নিউজ ডেস্ক।। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর এবার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগের পর তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত…
-

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল
সিসি নিউজ ডেস্ক।। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দল সিদ্ধান্ত নিয়ে প্রার্থী মনোনয়ন দেবে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর টার্মিনাল এলাকায়…
-

কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ইঙ্গিত তারেক রহমানের
সিসি নিউজ ডেস্ক।। সরকার গঠনের পাঁচ মাস পর এবার দল গোছানোর কাজে মনোযোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অঙ্গ-সংগঠনগুলোর নতুন কমিটি গঠন, কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন এবং সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে দলকে সক্রিয় করতে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন তিনি। বিএনপির একাধিক নেতা জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচন, দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন,…
-

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি ওপেল
সিসি নিউজ।। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল। শনিবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল নীলফামারী-০২…
-

সংরক্ষিত নারী আসনে ‘এক পরিবারে এক প্রার্থী’ নীতি
সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনেও ‘এক পরিবারে এক প্রার্থী’ নীতি অবলম্বন করবে বিএনপি। এতে অনেক নতুন মুখের সংসদে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যেসব পরিবারে ইতোমধ্যে এমপি ও মন্ত্রী হয়েছেন, তাদের সংরক্ষিত আসনে মনোনয়ন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর ১৭…
-

নতুন সরকার গঠন কীভাবে হবে?
সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে দুই শতাধিক আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দলটি সরকার গঠন করতে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, দলটি আগেই এ ঘোষণা দিয়েছে। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে উভয় আসনেই…
-

সংসদে যাবেন সংখ্যালঘু সম্প্রদায়ের চারজন
সিসি নিউজ ডেস্ক।। এবারের সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের মনোনয়ন পাওয়ার সংখ্যা তুলনামূলকভাবে কম। তাদের মধ্যে চারজন প্রার্থী জয়লাভ করেছেন। এদের সবাই বিএনপি মনোনীত। নির্বাচিত প্রার্থীরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সাচিং প্রু ও দীপেন দেওয়ান। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।…
-

কেমন হবে বিশ্বমঞ্চ ও দক্ষিণ এশিয়ায় তারেক রহমানের প্রভাব
সিসি নিউজ ডেস্ক।। ১৭ বছর নির্বাসনে থাকার পর গত বছরের বড়দিনে স্বদেশে ফিরেছেন তারেক রহমান। আর মাত্র সাত সপ্তাহের মধ্যেই তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তাঁর এই উত্থান বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বিশ্বরাজনীতিতে কীরূপ প্রভাব ফেলবে? এ নিয়ে মার্কিন ম্যাগাজিন ‘টাইম’ একটি নিবন্ধ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে ৩০০ সদস্যের জাতীয়…
-

কোনো বিজয় মিছিল নয়, সারা দেশে দোয়া কর্মসূচি: বিএনপি
সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে দেশজুড়ে বইছে আনন্দ আর স্বস্তির বাতাস। তবে বিজয়ে আনন্দ মিছিল করা থেকে নেতাকর্মীদের বিরত রাখছে দলটি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুলসংখ্যক…
-

‘আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি’- নীলফামারীতে তারেক রহমান
সিসি নিউজ।। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,‘আগামী দিনে রাজনীতি হবে দেশ পুণগঠনের রাজনীতি। আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সকলকে সাথে নিয়ে আমাদের দেশ গঠন করতে চাই। আমরা সকলকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আগামী দিনে একটি মানুষকে আমরা বিবেচনা করবো তার মেধা তার যোগ্যতা দিয়ে। তার বর্ণ…
-

দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান বহিষ্কার
সিসি নিউজ ডেস্ক।। দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ…
-

চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
সিসি নিউজ ডেস্ক।। শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। চেয়ারে বসাকে কেন্দ্র করে আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মিনি স্টেডিয়াম মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)…
-

নীলফামারীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
সিসি নিউজ।। নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াতে যোগদান করেছেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) রাতে সদরের টুপামারী ইউনিয়নের মডেল মসজিদ সংলগ্ন ৮নম্বর ওয়ার্ড এলাকায় জামায়াতের আয়োজিত নির্বাচনি পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ। যোগদানকারীদের মধ্যে…
-

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান
সিসি নিউজ ডেস্ক।। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১২ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা। মারুফ বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। গত বছরের ১ ডিসেম্বর এক…
-

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
সিসি নিউজ ডেস্ক।। ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে অবস্থানকালে সন্ত্রাসীরা হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর…
-

বিএনপির রংপুর বিভাগের ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
সিসি নিউজ।। রংপুর বিভাগের তিনটি আসনে থাকা বিএনপির তিন ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় এই তিন জনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা…
-

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা
সিসি নিউজ ডেস্ক।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসির পক্ষ থেকে সংশ্লিষ্ট দলগুলোর প্রধানের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়। সতর্কবার্তা পাওয়া বাকি…
-

নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যানসহ ১০ সদস্য
সিসি নিউজ।। নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির ১০ সদস্যকে (ইউপি) সঙ্গে নিয়ে যোগ দিলেন বিএনপিতে। মঙ্গলবার শহরের জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরের সঙ্গে যোগদানকারীরা হলেন, ইউপি সদস্য মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, মো. আহাদ আলী, মনি বেগম, আঞ্জুয়ারা বেগম, মমতা…
-

বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত
সিসি নিউজ ডেস্ক।। পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী পৌরসভা বিএনপি, সদর উপজেলা বিএনপি, দুমকি উপজেলা বিএনপি ও…