• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি ওপেল

সিসি নিউজ।। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল নীলফামারী-০২ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামীকাল (রোববার) দলের নির্বাচনে মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন পত্র জমা দিবেন।
তাসমিন ফৌজিয়া ওপেল ১৯৮৯ সালে জাতীয়তাবাদী ছত্রদলের হয়ে রাজনীতিতে সক্রিয় হন। এরপর ছাত্রদলের হয়ে এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ অংশ গ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের প্রথম শ্রেণির সংগীত শিল্পি তাসমিন ফৌজিয়া ওপেল নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির জ্যেষ্ঠ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত থাকায় ১৯৯২ সালে সংঙ্গীতে অর্জন করেন গোল্ড মেডেল। যা তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে থেকে গ্রহণ করেন তিনি। তাসমিন ফৌজিয়া ওপেল নীলফামারী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমের সহধর্মীনি।
প্রতিক্রিয়ায় তাসমিন ফৌজিয়া ওপেল জানান, রাজনৈতিক আনুগত্যসহ দীর্ঘ ৩৭ বছর দলের সঙ্গে সম্পৃক্তত আছি। দলে দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হওয়ার আশা রাখেন তিনি। একই সঙ্গে নতুন প্রজন্মকে দলের জন্য যোগ হিসেবে গড়ে তুলতে এবং নারীদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরো জানান, দীর্ঘ ১৭বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মাঠে সক্রিয় অংশ গ্রহণ করে নিজ জেলাসহ ঢাকার রাজপথে আন্দোলন করেছি। কখনো ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষুকে ভয় পায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ