সিসি নিউজ।। রংপুর বিভাগের তিনটি আসনে থাকা বিএনপির তিন ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় এই তিন জনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর-২ আসনের আ ন ম বজলুর রশিদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজয়ানুল হক এবং সৈয়দপুর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নীলফামারী-৪ আসনের রিয়াদ আরাফান সরকার রানা।