Tag: কলেজ

  • ‘জামায়াত নির্বাচনের আগে ধোকাবাজি করেছে’- নীলফামারীতে এমপি রানু

    ‘জামায়াত নির্বাচনের আগে ধোকাবাজি করেছে’- নীলফামারীতে এমপি রানু

    সিসি নিউজ।। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (আসন-৪) রেহেনা আক্তার রানু বলেছেন,‘জামায়াত নির্বাচন চায় নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে। নির্বাচনের আগে ধোকাবাজি করেছে, জান্নাতের টিকিট বিক্রি করেছে। যারা স্বাধীনতার বিরোধীতা করেছিলো, আসছে স্থানীয় সরকার নির্বাচনে ওই গোষ্ঠিকে প্রত্যাখ্যান করতে হবে’। নীলফামারীতে বৃহস্পতিবার দুপুরে মশিউর রহমান ডিগ্রি কলেজের একাডেমিক ভবন উর্দ্ধমুখিকরণ ও মসজিদ নির্মান কাজের উদ্ধোধনীতে…

  • নীলফামারী সরকারি কলেজ ক্যান্টিনের যাত্রা শুরু

    নীলফামারী সরকারি কলেজ ক্যান্টিনের যাত্রা শুরু

    সিসি নিউজ।। শিক্ষার্থীদের সুলভমূল্যে স্বাস্থ্যসন্মত খাবার সরবরাহের লক্ষ্যে চালু হয়েছে নীলফামারী সরকারি কলেজ ক্যান্টিন। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ওই ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, কলেজের উপাধ্যক্ষ গোলাম…

  • ঠাকুরগাঁওয়ে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন

    ঠাকুরগাঁওয়ে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন

    সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় এই অনুমোদন দেওয়া হয়। বুধবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘মঞ্জুরি জ্ঞাপনের’ বিষয়টি জানানো হয়। নতুন এই কলেজের অনুমোদন দেওয়ায় দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াল ৩৮টিতে। স্বাস্থ্য…

  • এমপিওভুক্ত শিক্ষকদের পাশাপাশি প্রধানদেরও বদলির সুযোগ, নতুন নীতিমালা জারি

    এমপিওভুক্ত শিক্ষকদের পাশাপাশি প্রধানদেরও বদলির সুযোগ, নতুন নীতিমালা জারি

    সিসি নিউজ ডেস্ক।। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষকদের বদলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এতে শিক্ষকদের পাশাপাশি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদেরও বদলির সুযোগ রাখা হয়েছে, যা আগে ছিল না। আজ বুধবার জারি করা ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)’–এ এ সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা…

  • ভাড়া বাসা থেকে কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার

    ভাড়া বাসা থেকে কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার

    সিসি নিউজ ডেস্ক।। কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামের এক কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর বাজার এলাকায় সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। চাষী সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর…

  • ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত

    ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত

    সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, জেলার মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বর্তমান ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করারও প্রক্রিয়া চলছে। আজ রোববার (১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয়…

  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ফি আদায় অনলাইনে, নগদ লেনদেন নিষিদ্ধ

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ফি আদায় অনলাইনে, নগদ লেনদেন নিষিদ্ধ

    সিসি নিউজ ডেস্ক।। দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) সব ধরনের ফি ও অন্যান্য আয় আদায়ে নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীদের ফি পরিশোধ করতে হবে সরকারি ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয়ের ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এ থেকে এসব তথ্য জানা যায়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি…

  • সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী

    সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর ৪৭ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর (রাত সাড়ে ৯টা) এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সব শিক্ষার্থীর তথ্য পেলে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ। চান্স পাওয়া ৪৭…

  • বিশ্ব জয়ের পথে সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা

    বিশ্ব জয়ের পথে সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা

    সিসি নিউজ।। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫–এর জাতীয় পর্বে অসাধারণ সাফল্য অর্জন করেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ। গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতার ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির সিনিয়র গ্রুপে প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে। শিক্ষার্থী অন্তু, ফুয়াদ ও মিজান এর সমন্বয়ে দলটির প্রত্যেকেই গোল্ড মেডেল অর্জনের গৌরব অর্জন করে, যা…

  • স্কুল-কলেজে সভাপতিকে হতে হবে স্নাতক পাস

    স্কুল-কলেজে সভাপতিকে হতে হবে স্নাতক পাস

    সিসি নিউজ ডেস্ক।। বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করা হয়েছে। একই সঙ্গে এক ব্যক্তি পরপর দুবারের বেশি সভাপতি হতে পারবেন না। গতকাল রোববার (৩১ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি হওয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার সংশোধন থেকে এসব তথ্য জানা যায়।…

  • শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত, তবুও বেতন-ভাতা উত্তোলন অব্যাহত

    শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত, তবুও বেতন-ভাতা উত্তোলন অব্যাহত

    বিশেষ প্রতিনিধি, খানসামা।। দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট সরকারি কলেজের অধ্যক্ষ সাহাদাত আলী সবুজ গত কয়েক মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। এতে কলেজের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে পাঠদান। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে বিরাজ করছে তীব্র ক্ষোভ। জানা গেছে, সাহাদাত আলী সবুজ পূর্বে টংগুয়া হাসনাবাগ দ্বিমুখী ফাযিল…

  • ‘নতুন মেডিক্যাল কলেজগুলোর তুলনায় এর অবস্থা ভালো’

    ‘নতুন মেডিক্যাল কলেজগুলোর তুলনায় এর অবস্থা ভালো’

    সিসি নিউজ।। নীলফামারী মেডিক্যাল কলেজ পরিদর্শণ করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন। শনিবার তিনি পরিদর্শণে এসে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ‘নীলফামারী মেডিক্যাল কলেজ নতুন মেডিকেল কলেজগুলোর একটি। উপযুক্ত অবকাঠামো এখনো তৈরী হয় নাই। তবে একটা ভালো বিষয় হচ্ছে, নীলফামারী মেডিকেল কলেজের এখন যেখানে ক্যাম্পাসটা আছে…

  • নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

    নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

    সিসি নিউজ।। নীলফামারী মেডিকেল কলেজ বন্ধ বা স্থানান্তরের ষড়যন্ত্র চলছে- এমন অভিযোগে নীলফামারীর সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীর ব্যানারে প্রতিবাদ ও মানবন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ কর্মসূচীতে বক্তারা বলেন, নীলফামারী মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে কোন ধরনের অনিয়ম বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে…

  • নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

    নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

    সিসি নিউজ।। নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী। সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. সোহেল পারভেজ। এসময় কলেজের অধ্যক্ষ মো. শহিদুল…

  • নীলফামারী সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    নীলফামারী সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    সিসি নিউজ।। নীলফামারী সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, ধর্মীয় এবং সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগীতার পুরস্কার বিতরণী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কলেজ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী। নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল আনোয়ারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন একই কলেজের সহকারী অধ্যাপক জুয়েল…

  • রংপুর মেডিকেল কলেজে অধ্যক্ষ নিয়োগে উত্তপ্ত: কমপ্লিট শাটডাউনের ঘোষণা চিকিৎসকদের

    রংপুর মেডিকেল কলেজে অধ্যক্ষ নিয়োগে উত্তপ্ত: কমপ্লিট শাটডাউনের ঘোষণা চিকিৎসকদের

    সিসি নিউজ ডেস্ক।। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া অধ্যক্ষকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে দ্রুত অপসারণ করা না হলে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি এবং বুধবার থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা। অপর দিকে অন্যপক্ষ বিষয়টিকে ষড়যন্ত্র করছে দাবি করে…

  • নীলফামারীতে পদত্যাগের দাবিতে অধ্যক্ষের কক্ষে ঝুলছে তালা

    নীলফামারীতে পদত্যাগের দাবিতে অধ্যক্ষের কক্ষে ঝুলছে তালা

    সিসি নিউজ।। নীলফামারীর উত্তর চওড়া বড়গাছা স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধীমান রায়ের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পরে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। মঙ্গলবার দুপুরে নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ সংলগ্ন কলেজ এলাকায় এই কর্মসুচির আয়োজন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। প্রতিষ্ঠানটির সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন…

  • সৈয়দপুরে কলেজের দেওয়াল ধসে গুরুতর আহত শিশু ফারহান

    সৈয়দপুরে কলেজের দেওয়াল ধসে গুরুতর আহত শিশু ফারহান

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে কলেজের দেয়াল ধসে ফারহান হোসেন (১১) নামে শিশু গুরুতর আহত হয়েছে। আজ রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ে ওই দূর্ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি অর্থোপেডিক সার্জন ডাঃ মো. আব্দুর রহিমের তত্ত্বাবধানে রয়েছেন। ফারহান হোসেন কলেজ সংলগ্ন পুরাতন মুন্সিপাড়ার ঢাকাইয়া পট্টির নিসার হোসেনের ছেলে। সে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। সে…

  • অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা

    অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। রোববার (২৪ মার্চ) সকালে ওই তালা ঝুলিয়ে দেন বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর কলেজ শাখা নেতৃবৃন্দ। অধ্যক্ষের কক্ষে তালা ঝুলানোর পাশাপাশি তারা কলেজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে অবিলম্বে কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি করা হয়েছে। ছাত্রলীগ নেতৃবৃন্দের দাবি, ঐতিহাসিক ৭…

  • সৈয়দপুর সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সৈয়দপুর সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সিসি নিউজ।। নীলফামারী জেলার সৈয়দপুর সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের বাংলা বিভাগের প্রভাষক কহিনুর বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আতিয়ার রহমান এবং বিশেষ অতিথি ছিলেন কলেজের দর্শন বিভাগের…