• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভাড়া বাসা থেকে কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার

সিসি নিউজ ডেস্ক।। কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামের এক কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর বাজার এলাকায় সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাষী সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং মুরাদনগরের ওই বাসায় একাই বাস করতেন।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ নভেম্বর থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন চাষী সাইফুল ইসলাম।

প্রতিবেশীরা জানান, গত রোববার শিক্ষার্থীরা তাঁকে খুঁজতে এসে দরজায় ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে তারা ফিরে যায়। আজ দুপুরের দিকে বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে প্রবেশ করে কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, ৫ মার্চ সাইফুল ইসলাম কলেজে এসে ক্লাস নিয়েছিলেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ হয়নি। মাঝেমধ্যেই তিনি কাউকে কিছু না জানিয়ে কলেজে অনুপস্থিত থাকতেন।

বাঙ্গরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ দুটি দরজার তালা ভেঙে লাশ উদ্ধার করে। লাশে পচন ধরায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ