সৈয়দপুরে জোর করে চুল কাটানোয় ছেলের আত্মহত্যা

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বাবার সঙ্গে চুল কাটা নিয়ে বচসা হওয়াতে আরিফ ইসলাম (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার শহরের নিচু কলোনী ভাঙা কোয়ার্টার এলাকায় ওই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত আরিফ ইসলাম ওই এলাকার ময়নুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আরিফ ইসলাম চুল কেটে বাসায় আসে। এ সময় ছেলের চুল কাটার ডিজাইন নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। আরিফের বাবা ময়নুল তাঁকে ভাল করে আবারো চুল কাটানোর জন্য সেলুনে পাঠান। আরিফ সেলুন থেকে ফিরে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল ৭ টায় ঘুম থেকে ওঠে গলায় দঁড়ি দিয়ে তাঁর মা ঘরের সিলিংরের সাথে আরিফকে ঝুলতে দেখে। এ সময় তিনি চিৎকার করলে তাঁর বাবাসহ প্রতিবেশীরা এসে দঁড়িতে লাশ মাটিতে নামায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ঘটনাটি শোনার পর আমি নিজে সেখানে গিয়েছিলাম। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি আত্মহত্যার নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জোর করে ওই ছেলেটিকে সেলুনে নিয়ে গিয়ে চুল কাটিয়েছিল তাঁর বাবা। যা তাঁকে আত্মহত্যা করতে ঠেলে দিয়েছিল।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *