Tag: নঁওগা
-

নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করায় গ্রেপ্তার ২
বিশেষ প্রতিনিধি।। নওগাঁর মান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ মাইকিং করে প্রচার করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই সঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার…
-

হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি, নারীসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে নিয়ে মারধরের ভয় দেখিয়ে টাকা ছিনতাই, স্ট্যাম্পে জোরপূর্বক সই এবং দুই লাখ টাকার চেক হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ হানিট্র্যাপ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ মিডিয়া সেলে এক বিজ্ঞপ্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত…
-

নওগাঁয় সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় দিনব্যাপী সার্বজনীন পেনশন মেলা এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। পরে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে দুপুর ১ টার দিকে উপজেলা…
-

আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২০২৫ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কর্মসূচীর আওতায় ১০৫০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ (জনপ্রতি ৫ কেজি ধান ও ১০ কেজি এমওপি সার) এবং ১৩০ জন কৃষকের…
-

নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী পালিত
নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৬টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন- রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। পরে কাচারি বাড়ি দেবেন্দ্র মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ…
-

আত্রাইয়ের মাঠে মাঠে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ।। উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার প্রতিটি মাঠে মাঠে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। মাঠ গুলোতে এখন বোরো ধানের সবুজ আভা কেটে হলুদ বরণ ধারণ করতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় পাকতে শুরু করেছে বোরো ধান। যে দিকেই চোখ যায় শুধু বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে দুলছে কৃষকের সোনালী…
-

বদলগাছীতে গুচ্ছগ্রামের খাল দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর বদলগাছীতে গুচ্ছগ্রামের খাল দখল করে জোরপূর্বক মাছ ছাডার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এতে হতদরিদ্র গুচ্ছগ্রামবাসিরা অধিকার থেকে বঞ্চিতের পাশাপাশি খালে হাস ও গরু ছাগল চড়ানো নিয়ে পরেছে চরম বিপাকে। অসহায় গুচ্ছবাাসীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও আইনানুক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে খালটি ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়েছে। জানা যায়,…
-

৯০ বছরের বৃদ্ধা মায়ের স্থান পটল ক্ষেতে
আশরাফুল নয়ন, নওগাঁ।। একে একে জন্ম দিয়েছেন ৮টি সন্তান। আদর যত্নে বড় করেছেন তাদের। হাসি ফোটাতে বিন্দু মাত্র কার্পণ্য করেননি তিনি। শেষ বয়সে সেই ৮ সন্তানের কাছে চেয়েছিলেন একটু আশ্রয় ও দু বেলা খাবার। কিন্তু বৃদ্ধা “মা” এখন তাদের বোঝা। তিন বিঘা জমি মেয়েদের নামে লিখে দেওয়ায় কাল হলো তার। স্বামীর ৪০ বিঘা সম্পত্তি থাকার…
-

নওগাঁয় দেশে তৈরি পোশাক বিক্রি হচ্ছে ভারতীয় ব্য্যান্ডের নামে
নওগাঁ প্রতিনিধি।। দেশে তৈরি পোশাক বিক্রি হচ্ছিল ভারতের তৈরি বলে। নেওয়া হচ্ছিল বাড়তি দাম। এসব পোশাক কেনার রশিদও দেখাতে পারেননি দোকানমালিকেরা। এভাবে ট্যাগ পাল্টিয়ে ঈদের বাজারে পোশাক বিক্রি করছিল নওগাঁ শহরের বাটার মোড় এলাকার আসমান বিগ বাজার ও শিলামণি গার্মেন্টস নামের দুটি প্রতিষ্ঠান। প্রতারণার দায়ে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা…
-

বদলগাছীতে মাদক সেবীকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ
নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর বদলগাছীতে মাদকসেবীকে সিএনজি চালিত অটো রিক্সাসহ আটক করে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। গত ১৬ মার্চ বুধবার উপজেলার মালঞ্চা গ্রাম হতে এই মাদকসেবী যুবককে আটক করা হয় । আটককৃত মাদকসেবী উপজেলার মালঞ্চা গ্রামের আজমল মাস্টারের ছেলে শহিদুল ইসলাম লকায় (৪০)। খোঁজ নিয়ে জানা যায়, বদলগাছী উপজেলার…
-

জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে স্কুল নওগাঁয় শিক্ষার্থীর অবস্থান
নওগাঁ প্রতিনিধি।। জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে এক স্কুল শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা রাত ৮টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তিনি। অবস্থান নেওয়া ওই স্কুল শিক্ষার্থীর নাম ফাতেমা আফরিন ছোঁয়া। সে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এসময় জীবিত আছিয়াদের নিরাপত্তা দিবে কে? লেখা…
-

নওগাঁয় ২৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির
নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে হিফজ সম্পন্নকারী ২৫০জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংবর্ধনা হিসেবে হাফেজদেরকে পবিত্র কুরআন শরীফ এবং ক্রেস্ট তুলে দেয়া হয়। রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্রশিবির এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের…
-

আত্রাইয়ে জামায়াতের কমিটি: আমীর-গালিব, সেক্রেটারী-তোজাম্মেল
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমিটি গঠিত হয়েছে। কমিটিতে উপজেলা আমীর-আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারী-তোজাম্মেল হক এবং নায়েবে আমীর ওসমান গনি নির্বাচিত হয়েছেন। রোববার ৯ মার্চ সকালে উপজেলা জামাতের দলীয় কার্যালয়ে রোকন সম্মেলনের মাধ্যমে ২০২৫-২৬ মেয়াদে এ কমিটি গঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুসারে রোকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা আমীর হিসাবে আসাদুল্লাহ আল…
-

আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি বের করা হয়, যা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ…
-

নওগাঁ-৬ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)।। জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে কর্মপরিষদ বৈঠকের মাধ্যমে নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবিরুল ইসলাম ১৯৯৬ সনে আত্রাই…
-

নওগাঁয় বিএনপি নেতা তুহিনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে দুই হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে পৌরসভার ৫টি ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। এ বিষয়ে…
-

নওগাঁয় স্থানীয় লেখকদের পথ বইমেলা
নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় স্থানীয় লেখকদের বই নিয়ে এই প্রথম দিনব্যাপী শুরু পথ বইমেলা হয়েছে। শুক্রবার বেলা ১১ টা থেকে নওগাঁ শহরের মুক্তির মোড় জেলা পরিষদের পার্কের গেটে মেলা হয়। নওগাঁ সাহিত্য পরিষদের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান। এসময় কথা সাহিত্যিক বরেন্দ্র ফরিদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন…
-

আত্রাইয়ে বৈরী আবহাওয়ায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)।। উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা ছড়িয়েছে। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীত, ঘন কুয়াশা ও হিমেল বাতাসের সঙ্গে দেখা দিয়েছে ঝিরিঝিরি তুষারপাত। অনেক সময় দেখা মিলছে না কোন রোদ্দুর। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠার পাশাপাশি কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। শীতকালীন বিভিন্ন সবজি…
-

প্রাণে বাঁচল শিশু শিক্ষার্থী মুনমুন
সিসি নিউজ ডেস্ক।। বুধবার সকাল সাড়ে ৮টা। নওগাঁর মান্দার বড়পই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তখন পর্যন্ত কেউ আসেননি। শ্রেণি কক্ষ খোলা না থাকায় রোকেয়া ভবনের বারান্দার গ্রিল ধরে একাই দাঁড়িয়ে ছিল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মুনমুন (৭)। অপেক্ষা করছিল শিক্ষক ও সহপাঠীদের জন্য। কিছুক্ষণ পরে বিদ্যালয়ে প্রবেশ করেন প্রধান শিক্ষক আমিনা পারভীন। এ সময় বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে থাকা…
-

প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার প্রেমিকা
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুনী (২৪)। ধর্র্ষণের অভিযোগে তরুনীর প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার পশ্চিম রুকিন্দীপুর তায়েজপাড়া গ্রামের আলী আশরাফের ছেলে সাগর হোসেন (২৭) ও রুকিন্দীপুর ফকিরপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২১)। মামলার…