বিশেষ প্রতিনিধি।। নওগাঁর মান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ মাইকিং করে প্রচার করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই সঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, মান্দা উপজেলার রাঙ্গামাটিয়ার শহিদুল ইসলাম শহীদ (৪৩)। সে কাশোপাড়া ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি। অপরজন আব্দুল জলিল সরকার (৫০)। সে মান্দা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীহের সভাপতি।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের আসলাম হোসেন টিপু নওগাঁ-রাজশাহী জেলার বর্ডার এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবে এই মর্মে ১৮সেকেন্ডের একটি মাইকিং ভিডিও আপলোড করে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ওই ভিডিওটি জেলা পুলিশের নজরে আসা মাত্র তাদেরকে গ্রেফতার করে। সেই সাথে অটোরিক্সাটি জব্দ করা হয়।
উল্লেখ, গত বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সাথে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয় ওই ভিডিওতে।