Tag: কিশোরগঞ্জ
-

শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাও, দুই মাসেও মিলেনি খোঁজ
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৪ জন শিক্ষকের সার্ভিস বই খুঁজে পাওয়া যাচ্ছে না। সার্ভিস বই হারিয়ে যাওয়ায় ওইসব শিক্ষকের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক প্রাপ্তি, চাকরির নিশ্চয়তা ও জটিলতা দেখা দিয়েছে। দুই মাস ধরে সার্ভিস বই খুঁজে না পাওয়া ভুক্তভোগী শিক্ষকেরা দায়িত্বরত কর্মকর্তাদের দায়ী করছেন। জানা যায়, গত দুই মাস ধরে শিক্ষকেরা…
-

নীলফামারীতে দাদন ব্যবসায়ীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
সিসি নিউজ।। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রিপন মিয়া নামক অত্যাচারিত এক দাদন ব্যবসায়ীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. রশিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন…
-

কিশোরগঞ্জে পাবলিক লাইব্রেরী উদ্বোধন
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে নবনির্মিত পাবলিক লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে। ফলক উন্মোচনের মাধ্যমে এটির উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা প্রকৌশলী মাছুদার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীল রতন…
-

নতুন মন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি
সিসি নিউজ ডেস্ক।। নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু ও আন্দালিভ রহমান পার্থ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির। আজ শুক্রবার বঙ্গভবনে…
-

নীলফামারীতে চরের বালু বিক্রি ঠেকাতে গিয়ে ম্যাজিস্ট্রেটকে ভয়ভীতি প্রদর্শন, থানায় মামলা
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে চাড়ালকাটা নদীর চর কেটে বালু বিক্রি ঠেকাতে অভিযানে গিয়ে ভয়ভীতি ও বাধার সম্মুখীন হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। এঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
-

কিশোরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গোলাম রাব্বানী লাবু মিয়া (২৪) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের কেশবা কলেজ গেট এলাকায় নিজ বাড়ির শোয়ার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লাবু মিয়া ওই গ্রামের গোলাম রাব্বানীর (বাদশা) ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে…
-

কিশোরগঞ্জে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে চারালকাটা নদী থেকে তালেবুর রহমান (৩২) নামে এক যুবককে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীর সাইফোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তালেবুর রহমান ওই ইউনিয়নের পশ্চিম কাছারীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে তালেবুর…
-

বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ: ছেলে পলাতক
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বৃদ্ধা মাকে হত্যা করে নিজ শোয়ার ঘরে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে। বুধবার (৪ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ থানা-পুলিশ ঘরের মাটি খুঁড়ে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। নিহত মারুফা বেগম (৬০) ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আশরাফের…
-

কিশোরগঞ্জে লোনের টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাই
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে এনজিও থেকে লোনের টাকা তুলে বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে চেতনানাশক দিয়ে ৫০ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সদর ইউনিয়নের পুষনা গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেলের দিকে জহুরুল ইসলাম টিএমএসএস নামে একটি…
-

কিশোরগঞ্জে সাইবার সুরক্ষা আইনে ৬ জন গ্রেফতার
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে সাইবার সুরক্ষা আইনে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃদদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে তাদেরকে বড়ভিটা বাজার সংলগ্ন একটি ক্লাব ঘর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বড়ভিটা বড় ডুমরিয়া পাইকারটারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাজু খান (৩৫), একই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে আসাদুজ্জামান (৪০), মহির…
-

কিশোরগঞ্জে ৬ অনলাইন জুয়াড়ি গ্ৰেফতার
সিসি নিউজ।। নীলফামারীতে ৬ ক্যাসিনো জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। তাদেরকে সোমবার জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রোববার রাতে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্ৰামের একটি বিল্ডিংয়ের কক্ষ থেকে তাদেরকে গ্ৰেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ টি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে। গ্ৰেফতাররা…
-

নীলফামারী-৪ আসনের বিএনপি, জামায়াত ও জাপার প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
সিসি নিউজ।। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সহকারী রিটার্নিং অফিসার। গত বুধ ও বৃহস্পতিবার (২১ ও ২২ জানুয়ারী) ওই আসনের সহকারী রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেমা তাকলিমা স্বাক্ষরিত নোটিশটি জারি হয়। গত ২১ জানুয়ারী স্বাক্ষরিত নোটিশে নীলফামারী-৪ আসনের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী…
-

কিশোরগঞ্জে যৌথ বাহিনীর হাতে মাদক কারবারিসহ গ্রেফতার ৪
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে মাদক বিক্রির সময় ১ মাদক কারবারি ও ৩ মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পুলিশ শনিবার বিকালে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠিয়েছে । এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পুষনা ডাঙ্গাপাড়া গ্রামের মাদক কারাকারি রাজু আহম্মেদের বাড়ি হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর ইউনিয়নের উত্তর পুষনা ডাঙ্গাপাড়া গ্রামের…
-

কিশোরগঞ্জের হ্যাপি প্যালেস মিনি পার্ক সিলগালা
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে অনৈতিক কার্যলাপের অভিযোগে হ্যাপি প্যালেস মিনি পার্ক নামে একটি পার্ক সিলগালা ও মালিকের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার রণচন্ডী ইউনিয়নে অবস্থিত হ্যাপি প্যালেস মিনি পার্কে সোমবার বিকালে অভিযান চালিয়ে সিলগালা ও জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, প্রায়ই অভিযোগ আসে অনুমোদনহীন হ্যাপি প্যালেস মিনি পার্কে অনৈতিক…
-

বক শিকারের সময় ট্রাক্টরের নিচে পড়ে যুবকের মৃত্যু
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে বক শিকার করতে গিয়ে ট্রাক্টরের নিচে পড়ে ছিন্নভিন্ন হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামে। নিহত যুবকের নাম লিমন ইসলাম (২৪)। সে নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামের হানিফুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, খোলাহাটি গ্রামে আলু উত্তোলন শেষে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল এক ট্রাক্টর…
-

নীলফামারীর ৪টি আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল: বৈধ প্রার্থী ২৪
সিসি নিউজ।। নীলফামারীর চারটি সংসদীয় আসনে ৯জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। যাচাই-বাছাইয়ে শুক্রবার ৬জন ও গত বৃহস্পতিবার ৩জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। জেলার ৪টি আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়ে। ৯জনের মনোনয়ন পত্র বাতিলের পর বৈধ প্রার্থী রইলো ২৪ জন। শুক্রবার নীলফামারী-৩ (জলঢাকা) এবং নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই হয়।…
-

নীলফামারীতে জামাতার কারের চাপায় শ্বশুরের মৃত্যু, জামাতা আটক
সিসি নিউজ।। নীলফামারীতে জামাতার কারের চাপায় শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউপির দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে। মৃত শ্বশুর হলেন, এনতাজুল (৬৫)। সে দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামের আজগার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার নামাজের আগে জামাতা আবু তাহের ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে মনমালিন্য হয়। এক পর্যায়ে জামাতা আবু…
-

নীলফামারীতে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থরা পেল ১০ লক্ষ টাকা
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর…
-

জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন
সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে পৃথক অনুষ্ঠানে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। জলঢাকা উপজেলায় মেধাকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ ইমরুল মোজাক্কিন। এসময় ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছামাদের সভাপতিত্বে বক্তৃতা দেন উপজেলা প্রাথমিক শিক্ষা…
-

আমরা নৌকা, ধানের শীষ, লাঙ্গল দেখেছি, তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে- নীলফামারীতে আজহারুল ইসলাম
সিসি নিউজ।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ৫৪ বছরে ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ অথবা সমাজতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরির্বতন করেনি। জামায়াতে ইসলাম সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে গেলে মানুষের ভাগ্যের…