• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন |

কিশোরগঞ্জের হ্যাপি প্যালেস মিনি পার্ক সিলগালা

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে অনৈতিক কার্যলাপের অভিযোগে হ্যাপি প্যালেস মিনি পার্ক নামে একটি পার্ক সিলগালা ও মালিকের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার রণচন্ডী ইউনিয়নে অবস্থিত হ্যাপি প্যালেস মিনি পার্কে সোমবার বিকালে অভিযান চালিয়ে সিলগালা ও জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, প্রায়ই অভিযোগ আসে অনুমোদনহীন হ্যাপি প্যালেস মিনি পার্কে অনৈতিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতে ওই পার্কের মালিক ওয়াজেদুর রহমানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সে রনচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামের হামিদুরের ছেলে। এছাড়া পার্কটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিম আঞ্জুম সোহানিয়া। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ লুৎফর রহমান, এস আই কাজী রিপন।
উপজেলা নির্বাহী অফিসার তানজিম আঞ্জুম সোহানিয়া সত্যতা নিশ্চিত করে জানান, প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে পার্কের মালিকের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পার্কটি করা হয়েছে সিলগালা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ