• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে লোনের টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাই

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে এনজিও থেকে লোনের টাকা তুলে বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে চেতনানাশক দিয়ে ৫০ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সদর ইউনিয়নের পুষনা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেলের দিকে জহুরুল ইসলাম টিএমএসএস নামে একটি এনজিও থেকে লোনের ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার নাকে চেতনানাশক দেয়। এসময়ে তার হাতে কয়েকটি বিদেশি টাকা সদৃশ কাগজ দিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পরে তার জ্ঞান স্বাভাবিক হলে তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, এনজিও থেকে লোনের টাকা তুলে বাড়ি যাওয়ার পথে কয়েকজন এসে আমার নাকে চেতনানাশক দিলে আমার স্বাভাবিক জ্ঞান থাকেনা। কিছুক্ষণ পর আমার জ্ঞান স্বাভাবিক হলে হাতে কয়েকটি বিদেশি টাকা দেখে চিৎকার করি। তারপর দেখি আমার পকেটে থাকা ৫০ হাজার টাকা তারা নিয়ে গেছে। এবিষয়ে থানায় অভিযোগ করেছি।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি তদন্ত করে দোষীকে শনাক্তের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ