• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |

কিশোরগঞ্জে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে চারালকাটা নদী থেকে তালেবুর রহমান (৩২) নামে এক যুবককে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীর সাইফোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তালেবুর রহমান ওই ইউনিয়নের পশ্চিম কাছারীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে তালেবুর রহমান বাড়ি থেকে বেরিয়ে আসেন। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। আজকে( বৃহস্পতিবার) সকালে স্থানীয়রা নদীর পানিতে তার মরদেহ ভাসতে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

এবিষয়ে কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।
তার পড়নে গামছা রয়েছে, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ