• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন |

নীলফামারীতে পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার ধোবাডাঙ্গা এলাকায় এবং রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার টেক্সটাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ধোবাডাঙ্গা এলাকার জমিস উদ্দিনের ছেলে রাব্বি (৩) ও নীলফামারী শহরের সরকার পাড়া এলাকার আবুল কালামের ছেলে ইমন ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে শিশু রাব্বিকে বাড়ির পাশে রেখে কাজ করছিলেন তার মা। এ সময় সবার অজান্তে শিশুটি বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের জমে থাকা পানিতে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পানি থেকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

অপরদিকে রাতে টেক্সটাইল এলাকায় স্বপন নামে এক চিকিৎসকের বাড়িতে এসি মেরামতের কাজ করছিলেন ইমন ইসলাম। এসময়ে সেখানে আরেক মিস্ত্রি গ্রিজার মেরামত করছিলেন ৷ এসময়ে গ্রিজারের বৈদ্যুতিক সংযোগ না পেলে ইমনকে ডাকা হয়। সে গ্রিজারের কাছে গেলে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জিল্লুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ