Tag: নিহত
-

ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩
সিসি নিউজ।। রংপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে থাকা তিন নারীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম ও পরিচয় এখনো…
-

মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক
সিসি নিউজ ডেস্ক।। গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে লভলাল চক্রবর্তী (৫৭) নামের এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও অর্ণবের মা আভা চক্রবর্তীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা…
-

জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
সিসি নিউজ।। নীলফামারীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে বড় ভাই কেতাব উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পথ্থরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে এবং অভিযুক্ত আবুল হোসেন তাঁর আপন ছোট ভাই। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি…
-

নীলফামারীতে পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু
সিসি নিউজ।। নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার ধোবাডাঙ্গা এলাকায় এবং রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার টেক্সটাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার ধোবাডাঙ্গা এলাকার জমিস উদ্দিনের ছেলে রাব্বি (৩) ও নীলফামারী শহরের সরকার পাড়া এলাকার আবুল কালামের ছেলে ইমন ইসলাম (২৫)। পুলিশ ও…
-

দিনাজপুরে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের পূর্ণভবা নদীতে নৌকায় পারাপারের সময় পানিতে পড়ে নিখোঁজ হওয়া আফজাল হোসেনের (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে কয়েক ঘণ্টার অভিযান শেষে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দিনাজপুরের বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের বুজরুক বসন্তপুর মাদ্রাসা-সংলগ্ন পূর্ণভবা নদীতে এ ঘটনা…
-

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজনের মৃত্যু
বিশেষ প্রতিনিধি।। রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে দুই ব্যক্তিকে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম।…
-

বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু, আটক ২
সিসি নিউজ।। খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বাড়িওয়ালা মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে আটক করেছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ভাড়াটিয়া ওই যুবকের মৃত্যু হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় ভাড়া…
-

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪
সিসি নিউজ ডেস্ক।। নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন যাত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস…
-

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
সিসি নিউজ ডেস্ক।। নাটোরে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন এবং অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে ৯ জন ও একজন হাসপাতালে নেয়ার পর মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড় ৪টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম…
-

ডিমলায় মরদেহ উদ্ধার: মুক্তিপণ আদায়ের সময় রাকিবকে হত্যা
সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর কাফরুলে ১৭ বছর বয়সী শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ। মুক্তিপণ আদায়ের সময় ধস্তাধস্তির একপর্যায়ে রাকিবের ঘাড় ভেঙে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন সরকার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর…
-

কিশোরগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হুমায়ূন কবির (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী মারা গেছে। আজ রোববার বিকেলে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধরেয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ূন কবির গাড়াগ্রাম ইউনিয়নের নয়ভাইপাড়া গ্রামের আতিকুল ইসলামের একমাত্র ছেলে। সে রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নিহতের চাচা মানিক মিয়া জানান, ফটোকপি করার জন্য…
-

মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, ট্রাকচাপায় নারী নিহত
সিসি নিউজ।। দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর এক বছর বয়সী এক শিশুকন্যা গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে স্বামীর মোটরসাইকেলে বিরামপুরের ঢাকা মোড়ের দিকে যাওয়ার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর…
-

খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪
বুধবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রসুল করিম বাবুর বাড়ি নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের সাবেক ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মরহুম রহিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি ইজিবাইক ছিলেন এবং প্রায় ২০ বছর ধরে ভ্যান ও অটোরিকশা…
-

ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত চার
সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত মিথিলা ভ্যান চালকসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত মিথিলা ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা…
-

টাঙ্গাইলে উত্তরাঞ্চলগামী রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
সিসি নিউজ।। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। নিহতদের সবাই ট্রাকে চড়ে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যমুনা সেতুর পূর্ব পাড়ের মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী…
-

সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ছাত্রের মৃত্যু
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এক ছাত্র মারা গেছে। শনিবার (২৩ মে) দুপুরে কলেজ সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত ছাত্রের নাম রাফিদ রহমান কাব্য (১৬)। সে ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী। কাব্যের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি এলাকার মোজাপাড়ায়। সে ওই গ্রামের সাবেক সেনা সদস্য হাবিবুর…
-

নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের সোনারায় বাজারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, জেলার ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮)। অপর নিহত ব্যক্তি হলেন মাহিগঞ্জ এলাকার রতন অধিকারীর ছেলে…
-

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, পিকআপ ভ্যানে আগুন
সিসি নিউজ ডেস্ক।। গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় ক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। রবিবার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী ও পুলিশ জানায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ…
-

কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত লিমন জেলার আক্কেলপুর উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আজ বুধবার বিকেলে সাংবাদিকদের জানান, লিমন জামালগঞ্জ বাজারের একটি মুরগির খামারে কাজ করত।…
-

ডোমারে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ একজন নিহত
সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মজনু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। নিহত মজনু মিয়া ডোমার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া এলাকার মৃত তফির উদ্দীনের ছেলে। নিহতের পরিবার…