• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |

বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু, আটক ২

সিসি নিউজ।। খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বাড়িওয়ালা মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে আটক করেছে।

রবিবার (২৫ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ভাড়াটিয়া ওই যুবকের মৃত্যু হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় ভাড়া নিয়ে বিরোধের জেরে এ যুবকে পিটিয়ে গুরুতর আহত করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালা মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বাড়িওয়ালার লাঠির আঘাতে গুরুতর আহত হন রকিবুল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে, ঘটনার খবর পেয়ে রবিবার সকালে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খান ও তার স্ত্রীকে আটক করে।
সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক আল মিরাজ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ