• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :

ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

সিসি নিউজ।। রংপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে থাকা তিন নারীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

রংপুরের বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, আজ বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের উল্টো দিকের মাজার মসজিদের সামনে মাটি ভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী যাত্রীবাহী খান এন্টারপ্রাইজ নামে একটি বাস দ্রুতগতিতে এসে ড্রাম ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান। নিহতের মরদেহ বড়দরগা হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় বাস থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়েছে।

বড়দরগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন জানান, ড্রাম ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে দুজনসহ তিনজন মারা গেছেন। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ