• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ একজন নিহত

সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মজনু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।
নিহত মজনু মিয়া ডোমার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া এলাকার মৃত তফির উদ্দীনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে বিরোধকৃত জমিতে থাকা শুকনো একটি গাছ কাটতে যায় বাবলু মিয়া, মজনু মিয়া ও নুরুল হক। এ সময় তিন সহোদরকে গাছ কাটতে বাধা দেন প্রতিপক্ষ সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে তিন সহোদর গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই মজনু মিয়ার মৃত্যু হয়। আহত ২জনের অবস্থায় গুরুতর হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসমাউল হুসনা জানান, সকাল ৯ টার দিকে হাতপাতালে নেয়ার পূর্বেই ওই ব্যক্তি মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, জমি নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে একজন মারা গেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ