সৈয়দপুরের মেধাবী ছাত্রী জান্নাতুল আকসা বাঁচতে চায়

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে জান্নাতুল আকসা নামে নবম শ্রেণির এক মেধাবী ছাত্রী হার্টের রোগে আক্রান্ত। অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে দিন দিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে মেয়েটি। মাত্র ৮ লাখ টাকা আবারো জীবনের আলো ফিরিয়ে দিতে পারে তার। জান্নাতুল শহরের ইসলাম বাগ চিনি মসজিদ এলাকার মৃত শাহাবুদ্দীনের মেয়ে। বর্তমানে সে তার মায়ের সাথে আশ্রয় নিয়েছেন সৈয়দপুর প্লাজা সংলগ্ন এলাকায় তার মামার বাড়িতে।

মামা তারিক ইকবাল বলেন, ছোট বেলা থেকে আকসা জটিল হার্টের রোগে আক্রান্ত। দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিচার্চ ইনস্টিটিউটের কার্ডিওজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট মেসবাহউল ইসলাম দ্রুত জান্নাতুলের হার্টের আপারেশন করার পরামর্শ দিয়েছেন। আপারেশন না করলে তাকে বাঁচানো যাবে না। এজন্য খরচ হবে প্রায় আট লাখ টাকা। তাঁর পক্ষে আট লাখ টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। কেননা তিনি নিজে টিউশনি করে কোনরকমভাবে সংসার চালান।

জান্নাতুলের মা ফারজানা বেগম জামান, জান্নাতুল যখন খুব ছোট তখনই তার বাবা শাহাবুদ্দীন মারা যান। তিনি বাড়িতে দর্জির কাজ করেন। সমাজের বিত্তবানদের আর্থিক সহায়তায় জান্নাতুল পূর্ণাঙ্গ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। জান্নাতুলকে সাহায্য পাঠানোর ঠিকানা : মো: তারিক ইকবাল।সঞ্চয়ী হিসাব নং ৪২১১৩৩০৯১০৩০০ এবি ব্যাংক সৈয়দপুর শাখা, নীলফামারী। প্রয়োজনে যোগাযোগ ও বিকাশ করতে পারেন ০১৭১৪৭৬৩০৪৩ নম্বরে।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *